শিরোনামঃ-

» সিলেটস্থ খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১০. জুন. ২০১৭ | শনিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেটে বসবাসরত খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযেছে।

Manual4 Ad Code

শুক্রবার (৯ জুন) নগরীর জিন্দাবাজার অভিজাত হোটেল স্পাইসি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual3 Ad Code

সমিতির সভাপতি বিশিষ্ট শিশু চিকিৎসক ডা. সৈয়দ মোহাম্মদ খসরুর সভাপতিত্বে এবং মো. জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটস্থ বাংলাদেশ ব্যাংক সিরেট শাখার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম, চিপ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. সাইফুজ্জামান হিরো, বিজিবি-৫২ (বিয়ানীবাজার) এর অধিনায়ক লে. কর্ণেল মো. নেয়ামুল কবির, প্রফেসর ড. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রোকন উদ্দিন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (সাউথ) বাসুদেব বনিক ও এডিসি মিডিয়া জেদান আল মুসা, সমিতির উপদেষ্টা মন্ডলির সদস্য প্রকৌশরী মো. কামরুজ্জামান, ডা. এস ইউ কুমার উত্তম, সমিতির সাধারন সম্পাদক  এডভোকেট স্বপন কুমার সিকদার প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিল  পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন- মাহে রমজান শুধু উপবাস পালন  নয়। এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি উত্তম প্রশিক্ষণের মাস। সিয়াম মুমিনদের চিত্তশক্তিকে আত্মশুদ্ধির মাধ্যমে জাগ্রত করে সাম্য ও মৈত্রীর পরিবেশ তৈরি করে।

Manual4 Ad Code

পারস্পরিক সহমর্মিতা ও সিয়াম সাধনার মাধ্যমে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে। খুলনা বিভাগীয় কল্যাণ সমিতি তার নিজস্ব স্বকিয়তায় ভাল কাজের মাধ্যমে বৃহত্তর খুলনার সুনাম বৃদ্ধি করবে এবং এ অঞ্চলের উন্নয়নে নিজেদের আরো বেশি বলিষ্ট ভুমিকা রাখবে।

Manual3 Ad Code

আলোচনা সভা শেষে দেশ ও দশের মঙ্গল কামনা কওে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে সমিতির সাড়ে তিন শতাধিক সদস্য ও তাদের পরিবারবর্গ অংশ নেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30