শিরোনামঃ-

» জেলা পরিষদ সদস্য শাহানুরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ০৯. জুন. ২০১৭ | শুক্রবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন- সদর উপজেলাবাসীকে অতীতের ন্যায় আগামী দিনেও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরো বলেন- সদরবাসীর গৌরবময় অতীত ঐতিহ্য রয়েছে। সে ধারাবাহিকতায় আগামী দিনের যেকোন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় ইস্পাত কঠিন ঐক্য থাকতে হবে।

তিনি সিলেট সদরকে রাজনৈতিক, সামাজিক আন্দোলনের সুতিকাগার উল্লেখ করে বলেন- সদরবাসীকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। এই অবস্থায় আগামী দিনে সজাগ ও সতর্ক দৃষ্টি রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

তিনি জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহানুরের উপর কতিপয় দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন- অবিলম্বে এসকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

Manual6 Ad Code

তিনি হুসিয়ারী উচ্চারন করে বলেন- সন্ত্রাসী বেয়াদবরা কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী থাকতে পারেনা। এসকল সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই আইনী এবং সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

Manual7 Ad Code

মিসবাহ উদ্দিন সিরাজ আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। এক্ষেত্রে সদর উপজেলাবাসীর দোয়া ও সহযোগীতা কামনা করেন।

Manual8 Ad Code

শুক্রবার (৯ জুন) পাঠানটুলাস্থ একটি অভিজাত সেন্টারে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য মোহাম্মদ  শাহানুরের উদ্যোগে শোকরানা সমাবেশ, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual4 Ad Code

জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক অধ্যক্ষ সুজাত আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম উস্তার আলী এবং মহানগর যুবলীগ নেতা আমির আহমদ মোস্তফা যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান বকুল, মহানগর আওয়ামলীগের সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, আলহাজ্ব সিরাজ ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, জেলা আওয়ামীলীগ নেতা জেলা বারের এপিপি এডভোকেট নূরে আলম সিরাজী, মোগলগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা, টুকেরবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদ, হাটখোলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজির উদ্দিন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মো. মনফর আলী, কান্দিগাও ইউপির সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. ফয়জুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন, মনোয়ার ইবনে রহমান, প্রচার সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, আফতাব উদ্দিন, হাজী সাজ্জাদ মিয়া, শাহজাহান আহমদ, জুনেদ খোরাশানী, অধ্যক্ষ জালাল উদ্দিন আল কাদরী, আঞ্জুমানে আল ইসলাহ মহানগর সাধারন সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, মহানগর যুবলীগ নেতা সেলিম আহমদ সেলিম, ফারুক আহমদ, মাসুম বিল্লাহ চৌধুরী, সৈয়দ গোলজার আহমদ, কান্দিগাও ইউনিউন আওয়ামীলীগের সাবেক সভাপতি  সাবেক মেম্বার শাহাব উদ্দিন, সাবেক মেম্বার সাহাব উদ্দিন লাল, মনোহর আলী বঙ্গবাসী, আব্দুল বাসেত, ইউপি সদস্য শাহনূর আলম, আশিক মিয়া মেম্বার,  সমাজসেবী আব্দুল খালিক, আজিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক আহমদ,  উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে মুয়াজ্জিন হোসেন, আশরাফ সিদ্দিকী, শহিদ আকিব অপু, কুতুব উদ্দিন,  আবু সুফিয়ান, জিল্লুর, আব্দুল কাদির, শাহজাহান, আনছার আলী, জাহেদ, মিফতাহুল ইসলাম লিমন, শাহাব উদ্দিন, আলী হোসেন, নিজাম উদ্দিন, মাসুম আহমদ প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30