শিরোনামঃ-

» সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ০৯. জুন. ২০১৭ | শুক্রবার


Manual7 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেন, লোক দেখানো কাজ করলে চলবে না। সমাজের অসহায়-দরিদ্রদের পাশে দাড়াতে হবে। স্কুল কলেজ সহ সামাজিক উন্নয়নে সমিতির তহবিল হতে ব্যায় করার আহ্বান করেন।

Manual4 Ad Code

তিনি কোম্পানীগঞ্জ সমিতির নেতৃবৃন্দকে স্কুল কলেজের উন্নয়নের কাজে সমিতির তহবিল থেকে অর্থ ব্যয় করার কথা বলেন।

Manual1 Ad Code

সমিতির বর্তমান উদ্যোগ ও উন্নয়ন কাজের প্রশংসা করে তিনি বলেন, কোম্পানীগঞ্জ সমিতি কোম্পানীগঞ্জ তথা সমগ্র সিলেটের অসহায় ব্যক্তিদের পাশে দাড়িয়ে সমাজের উন্নয়ন কাজে অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি।

Manual6 Ad Code

তিনি শুক্রবার (৯ জুন) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে কোম্পানীগঞ্জ সমিতির ইফতার মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন।

সমিতির সভাপতি সিলেট এমসি কলেজের প্রফেসর তোতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল হকের পরিচালনা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- সমিতির উপদেষ্টা মোহাম্মদ আলী দুলাল, নুরুল আমিন, আব্দুল ওয়াদুদ, গোয়াইনঘাট আওয়ামীলীগের সভাপতি ইব্রাহিম আলী, এনবিআর চেয়ারম্যানের পিএস সিনিয়র সচিব মো. শামসুল ইসলাম, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, মখলিছ আলী মাস্টার, জেলা আওয়ামীলীগ সদস্য আজমল আলী, আসবাহ উদ্দিন মিটু, সাংবাদিক সিরাজুল ইসলাম, জামাল উদ্দিন, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট বদরুল আলম, এডভোকেট শাহাজাহান চৌধুরী, এডভোকেট জিয়া, শাকির উদ্দিন, মোস্তাক আহমদ, নাজিম উদ্দিন, আলকাছ আলী, নজরুল ইসলাম। কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, সদস্য সচিব এম সুহেল আহমদ, যুবলীগ নেতা তজব আলী, জুয়েল আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইকবাল হোসেন, রুবেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, জাহেদ আহমদ, জিকরুল, পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম নোমান, সাংগঠনিক সম্পাদক আমির দেওয়ান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আনোয়ার দেওয়ান, আইন সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।

Manual1 Ad Code

ইফতার মাহফিলে কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন মাওলানা এহসান উদ্দিন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30