- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» ঈদে রেলের আকর্ষণীয় সেবা
প্রকাশিত: ০৮. জুন. ২০১৭ | বৃহস্পতিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গত ঈদের চেয়েও এবার বেশি যাত্রীবাহী কোচ, স্পেশাল ট্রেন ও যেকোনো দুর্যোগ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন- রেলমন্ত্রী মুজিবুল হক।
বৃহস্পতিবার (৮ জুন) রেলভবনে সংবাদ সম্মেলনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নেয়া বিভিন্ন পরিকল্পনার কথা জানান রেলমন্ত্রী।
তিনি জানান- বিশেষ এ ট্রেনব্যবস্থায় ৩০ হাজার যাত্রীসহ ২ লাখ ৬৫ হাজার যাত্রী বহনের ক্ষমতা রয়েছে। তবে আরো অতিরিক্ত ৬০ হাজার যাত্রী বহন করা সম্ভব।
তিনি জানান- অতিরিক্ত যাত্রী পরিবহন ও নিরাপত্তা নিশ্চিত করতে এবারো ঈদ উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করা হচ্ছে। এ বছর একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না। ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১২ জুন। ফিরতি টিকিট পাওয়া যাবে ১৯ জুন থেকে ২৩ জুন।
বিশেষ ট্রেন পরিচালনা :
দেওয়ানগঞ্জ স্পেশাল : ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা,২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই।
চাঁদপুর স্পেশাল-১ : চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই।
চাঁদপুর স্পেশাল-২ : চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই।
রাজশাহী স্পেশাল : রাজশাহী-ঢাকা-রাজশাহী, ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই।
পার্বতীপুর স্পেশাল : পার্বতীপর-ঢাকা-পার্বতীপুর, ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই।
শোলাকিয়া স্পেশাল-১ : ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার, ঈদের দিন।
শোলাকিয়া স্পেশাল-২ : মংমনসিংহ-কিশোরগঞ্জ-মংমনসিংহ, ঈদের দিন।
নতুন ট্রেন পরিচালনা : ঈদের আগেই ১৭ জানুয়ারি পার্বতীপুর-দিনাজপুর-পঞ্চগড় রুটে এই আন্তঃনগর শাটল ট্রেন চালু হবে।
আন্তঃনগর ট্রেনের অফ ডে প্রত্যাহার : ২১ জুন থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত সকল আন্তঃনগর সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।
যাওয়ার টিকিট : ১২ জুন বিক্রি হবে ২১ জুনের টিকিট। ক্রমান্বয়ে ১৩, ১৪, ১৫, ১৬ জুন বিক্রি হবে ২২, ২৩, ২৪, ২৫ জুনের টিকিট। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে এ টিকিট বিক্রি শুরু হবে। মহিলা ও প্রতিবন্ধীদের জন্য আলাদা টিকিট কাউন্টারসহ মোট ২৩ কাউন্টারে টিকিট বিক্রি হবে।
ফেরত টিকিট : ১৯ জুন বিক্রি হবে ২৮ জুনের টিকিট। ক্রমান্বয়ে ২০, ২১, ২২, ২৩ জুন বিক্রি হবে ২৯, ৩০ জুন ও ১ এবং ২ জুলাইয়ের টিকিট। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।
কোচ সংযোজন : পাহাড়তলী ওয়ার্কসপ থেকে ৮৬টি এমজি ও সৈয়দপুর ওয়ার্কশপ হতে ৮৯টি এমজি ও ৩৬টি বিজি সর্বমোট ১৭১টি, যার মধ্যে ১৩৫টি মিটারগেজ ও ৩৬টি ব্রডগেজ কোচ বহরে যোগ হবে। ১১৬১টি কোচের সাথে ১৭১টি কোচ যোগ হয়ে কোচ সংখ্যা দাঁড়াবে ১৩৩২টি।
লোকোমোটিভ সরবরাহ : ঈদ উপলক্ষে পূর্বাঞ্চলে ১৩টি ও পশ্চিমাঞ্চলে ৮টি, মোট ২১টি অতিরিক্ত লোকোমোটিভ বহরে যোগ হবে। ঈদ উপলক্ষে ২১টি এবং বিদ্যমান ২০৮টি, মোট ২২৯ লোকোমোটিভ সরবরাহ করা হবে।
টিকিট কালোবাজারী প্রতিরোধ : ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, মংমনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে রেলওয়ে পুলিশ, আরএনবি, বিজিবি, স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় টিকিট কালোবাজারী প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা থাকবে। তাছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
নাশকতা প্রতিরোধ : চলন্ত ট্রেন, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরো জোরদার করা হবে। এছাড়া র্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে।
ছুটি বাতিল : সুষ্ঠু ও নিরাপদে ট্রেন চলাচলের সুবিধার্থে ট্রেন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত রেলওয়ে কর্মকর্তাদের ২১ থেকে ২৫ জুন সকল প্রকার ছুটি বাতিল করা হবে।
অন্যান্য পদক্ষেপ : যাত্রীবাহী ট্রেন চলাচলের সুবিধার্থে ঈদের তিনদিন আগে থেকে কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া কোনো গুডস ট্রেন চলাচল করবে না। ঈদের দিন বিশেষ ব্যবস্থাপনায় কতিপয় মেইল-এক্সপ্রেস ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।
টিকিটধারী যাত্রীদের সুবিধায় জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো আসনবিহীন যাত্রী চলাচল করতে পারবে না। এছাড়াও ২৫ ও ২৬ জুন মৈত্রী এক্সপ্রেস চলাচল করবে না।
এই সংবাদটি পড়া হয়েছে ৫২০ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


