শিরোনামঃ-

» রবিবার থেকে স্বর্ণ ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

প্রকাশিত: ০৮. জুন. ২০১৭ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

এসবিএন ডেস্কঃ শুল্ক গোয়েন্দার জব্দ করা আপন জুয়েলার্সের সাড়ে ১৫ মণ সোনা ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত না দিলে রবিবার (১১ জুন) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সব জুয়েলারি দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে- স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

Manual4 Ad Code

সমিতির নেতারা বুধবার (৭ জুন) বাইতুল মোকাররমের বাজুস কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ধর্মঘটের ডাক দেন। একই সঙ্গে তারা শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খানের অপসারণ দাবি করেন।

Manual3 Ad Code

সভা শেষে সমিতির সহ-সভাপতি এনামুল হক খান সাংবাদিকদের বলেন- আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপন জুয়েলার্সের জব্দ করা সব স্বর্ণ ফেরত দেয়া না হলে রবিবার (১১ জুন) থেকে সারাদেশে স্বর্ণ ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করবেন।

Manual7 Ad Code

এছাড়া সোমবার (১২ জুন) বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ এবং বৃহস্পতিবার (১৫ জুন) সমাবেশ করার ঘোষণা দেয়া হয়।

এনামুল হক খান বলেন- শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকে অপসারণ এবং জুয়েলারি দোকানে ‘হয়রানিমূলক অভিযান’ বন্ধ ও ব্যবসাবান্ধব স্বর্ণ আমদানি নীতিমালা বাস্তবায়ন করতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031