- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» বিএনপির ভয় পাওয়ার কোনো কারণ নেই: সেতুমন্ত্রী
প্রকাশিত: ০৫. জুন. ২০১৭ | সোমবার
এসবিএন ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- ‘নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রুটিন ওয়ার্ক দায়িত্ব পালন করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যেসব মন্ত্রণালয় নির্বাচনি কাজে সহায়তা করবে সেইসব মেশিনারিজ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। কাজেই বিএনপির ভয় পাওয়ার কোনো কারণ নেই।’
সোমবার (৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় নির্মিত ফ্লাইওভারের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি- এসব কথা বলেন।
তিনি বলেন- ‘বিএনপির সহায়ক সরকারের দাবি করেছে। কিন্তু সহায়ক সরকারের কোনো বিধান সংবিধানে নেই। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে সহায়ক সরকারের বিধান নেই। নির্বাচনকালীন নির্বাচন কমিশনই মূল বিষয়।’
তিনি আরো বলেন- ‘বিএনপি নির্বাচনে আসবে। নির্বাচনে না আসার কোনো বিকল্প নেই। বিএনপি নির্বাচনে না এসে নিজেদের অস্তিত্ব আবারো ঝুঁকির মধ্যে ফেলবে এমনটা মনে হয় না।’
বিএনপির দুর্বার আন্দোলনের ডাক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন- ‘গত আট বছরে বিএনপি প্রায় ৪০ বার আন্দোলনের ডাক দিয়েছে। কিন্তু আন্দোলন হয়নি। কারণ আন্দোলনের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। জনগণ সাড়া না দিলে সেই আন্দোলন সফল হয় না। বিএনপির যে নেতিবাচক রাজনীতির দৃষ্টান্ত সেই আন্দোলনে জনগণ সাড়া দেবে তা বিশ্বাস করার কোনো কারণ নেই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন- বাজেট নিয়ে এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন, আগামী এক মাস বাজেট নিয়ে সংসদের আলোচনা হবে। সংসদের বাইরে এফবিসিসিআই, চেম্বার, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সুশীল ব্যক্তি, অর্থনীতিবিদ প্রস্তাব দিয়েছে তাদের গঠনমূলক আলোচনা, সমালোচনা দেখে জনস্বার্থ বিঘ্ন কিছু থাকে তা সংশোধন করে বিবেচনা করা হবে। প্রস্তাবিত এই বাজেটে সরকার অনড় থাকবে, এটা ভাববার কোনো কারণ নেই।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের অতিরিক্ত প্রকৌশলী আব্দুস সবুর, ভুলতা ফ্লাইওভারের পরিচালক রিয়াজুল ইসলাম, সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসেরসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই সংবাদটি পড়া হয়েছে ৫১৪ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর