শিরোনামঃ-

» সরকার ক্ষমতায় টিকে থাকতে কিছু প্রকল্প গ্রহণ করেছে : মির্জা ফখরুল

প্রকাশিত: ০৫. জুন. ২০১৭ | সোমবার

Manual2 Ad Code

এসবিএন ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- সরকার সুপরিকল্পিতভাবে এমন কিছু প্রকল্প গ্রহণ করেছে যেগুলোর ব্যক্তিগত স্বার্থ আছে, দুর্নীতি আছে, আছে ক্ষমতায় টিকে থাকার ব্যাপার।

Manual5 Ad Code

সোমবার (৫ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘বিশ্ব পরিবেশ দিবস ও বাংলাদেশে পরিবেশ ভাবনা’ বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

রামপালে কয়লা ভিক্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন- ‘যে সরকার মানুষের অধিকার দেয় না, বেচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে এবং চারপাশের পরিবেশ বসবাসের অনুপযুক্ত করে তুলে সেই সরকারের হঠানো ছাড়া বিকল্প পথ নেই।’

Manual6 Ad Code

তিনি বলেন- ‘বর্তমানে দেশে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় বৈরী পরিবেশ বিরাজমান রয়েছে। সেই পরিস্থিতিতে কথা বলার স্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকার নেই।

বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর সঞ্চালনায় দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক ড. মো. আবুল বাশার (ঢাবি), সেভ দ্যা সুন্দরবনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম, সাংবাদিক ড. রেজোয়ান সিদ্দিকী, মাহফুজ উল্লাহ রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30