শিরোনামঃ-

» মওদুদ আহমদের প্রতি প্রধান বিচারপতির ব্যক্তিগত মতামত পোষণ

প্রকাশিত: ০৪. জুন. ২০১৭ | রবিবার


Manual6 Ad Code

এসবিএন ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন- ‘এটা আমার ব্যক্তিগত মতামত। আপনি যদি রাজনীতিতে না জড়াতেন, তাহলে যেসব মামলা লড়েছেন তাতেই এতদিনে আপনি আন্তর্জাতিক আইনজীবী (ইন্টারন্যাশনাল ল’ইয়ার) হয়ে যেতেন।’

রবিবার (৪ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে মওদুদ আহমদের গুলশানের বাড়ির মালিকানা সংক্রান্ত মামলার রায় পুন:র্বিবেচনার (রিভিউ) শুনানি হয়। এসময় প্রধান বিচারপতি এসব কথা বলেন।

Manual4 Ad Code

প্রধান বিচারপতির মন্তব্য শুনে তাকে ধন্যবাদ জানান ব্যারিস্টার মওদুদ আহমদ। পরে তিনি পুনরায় নিজের পক্ষে শুনানি শুরু করেন। আদালতে মওদুদ আহমদের পক্ষে আরো শুনানি করেন- ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী কামরুল হক সিদ্দিকী।

Manual4 Ad Code

অন্যদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আর দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এর আগে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর বাড়িটি নিয়ে দুদকের উপ-পরিচালক হারুনুর রশীদ রাজধানীর গুলশান থানায় মওদুদ আহমদ ও তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে মামলা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৯ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031