শিরোনামঃ-

» সুলতানা কামাল’রা জ্ঞানী না পাপী; না বদমাস, আল্লাহ মালুম : শামীম ওসমান

প্রকাশিত: ০৩. জুন. ২০১৭ | শনিবার


Manual5 Ad Code

এসবিএন ডেস্কঃ সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন- ‘বাংলাদেশের এক জ্ঞানী মহিলা সুলতানা কামাল। এরা জ্ঞানী, না পাপী, না বদমাস, আল্লাহ মালুম।

Manual1 Ad Code

তিনি নাকি বলেছেন- হাইকোর্টের সামনে মূর্তি না থাকলে বাংলাদেশে মসজিদ থাকবে না।

Manual3 Ad Code

আরেকজন আছে রফিউর রাব্বি। তিনি বলেছেন- বিসমিল্লাহ সংবিধানের সঙ্গে যুক্ত করা হবে জানলে নাকি মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করতো না।’

Manual5 Ad Code

শনিবার (৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূইগড় ঈদগাহ মাঠ ও কবরস্থান সম্প্রসারণের ভরাট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

তিনি আরো বলেন- ‘রাজনীতিতে এতো নাটক, এতো নোংরামি, অনেকে নির্বাচন করার জন্য নাটক করে। তাই এখন এসব নোংরা রাজনীতি আর ভালো লাগে না। আমি এখান থেকে ফিরে যেতে পারব কিনা সেটাই জানি না। তাই বাকি জীবনটা আল্লাহকে রাজি খুশি করতে মানুষের উন্নয়ন করে যেতে চাই। কিন্তু আমি আগামীতে নির্বাচন করবো কি করবো না জানি না। আর রাজনীতি করতে ভালো লাগে না।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন আহমেদ, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চান, দফতর সম্পাদক সালাউদ্দিন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930