শিরোনামঃ-

» সিলেট বসবাসকারী টাঙ্গাইল জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত: ০৩. জুন. ২০১৭ | শনিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট বসবাসকারী টাঙ্গাইল জেলা সমিতির  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় সিলেট নগরীরর ধোপাদীঘিরপাড়স্থ হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল এর হল রুমে সমিতির আহবায়ক ডা. নজরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. জলিল এর পরিচালনায় আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা সমিতি ঢাকা’র সহ-সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সদস্য মো. আনোয়ার হোসেন, সমিতির আজীবন সদস্য আসমা কামরান, টাঙ্গাইল জেলা সমিতি ঢাকা’র উপদেষ্টা কমিটির সদস্য ফেরদৌস,অধ্যাপক (অব:) ডা. মো. রুহুল আমিন, অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, নজরূল ইসলাম ভূইয়া প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বক্তারা টাঙ্গাইল সিলেট জেলা সমিতির কর্মকান্ডের প্রশংসা করেন এবং টাঙ্গাইলবাসীর জন্য সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Manual1 Ad Code

পরে দোয়া  এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে টাঙ্গাইল জেলা সমিতির প্রায় ৩শ মানুষ অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫১ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031