- সিটি মডেল স্কুলে শিক্ষক ও অভিভাবক সমাবেশ
- বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে সংবর্ধনা
- ৫৫ বছর আশ্বাসে আটকে থাকা সেতু নির্মাণের উদ্যোগ এমপি এমরান চৌধুরীর
- সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত
- রাজনৈতিক প্রতিহিংসায় আটকে পড়া বড়চক বিদ্যালয় জাতীয়করণ সময়ের দাবি
- বাণিজ্য সচিবের ইন্তেকাল : মন্ত্রীর শোক ও সিলেট সফর স্থগিত
- ছাত্রদল নেতা সাঈদের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকী শোক
- প্রেস শ্রমিক ইউনিয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন তালুকদারের পিতার মৃত্যুতে শোক বার্তা
- মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মজুরি দাসত্ব উচ্ছেদ করার মধ্য দিয়ে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অগ্রসর করুন
- সিলেটে জেলা পরিষদের অর্থায়নে দুই শতাধিক ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান
» ব্যাংকে যাদের লাখ টাকা আছে, তারা সবাই সম্পদশালী : অর্থমন্ত্রী
প্রকাশিত: ০২. জুন. ২০১৭ | শুক্রবার
এসবিএন ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ব্যাংকে যাদের এক লাখ টাকা রাখার সামর্থ্য আছে তারা বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট সম্পদশালী বলে মনে হয়। এ কারণে বাজেটে তাদের উপর বাড়তি কর আরোপের প্রস্তাব করা হয়েছে।
এ বাড়তি ব্যয়ভারও তারা বহন করতে পারবেন, সমস্যা হবে না। জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর শুক্রবার (২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী মুহিত বলেন, যাদের টাকা এক লাখের উপরে থাকবে কেবল তাদের উপরই একটা কর ধার্য্য করেছি। বড়লোকের ক্ষেত্রে আমাদের করটা ছিল, কিন্তু যারা মিড লেভেলে ছিল তারা এর অন্তর্ভুক্ত ছিল না। এক লাখ টাকার নিচে যারা আছেন, তাদের ভার থেকে মুক্ত করাই যথেষ্ট।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ছাড়া শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন।
মূল মঞ্চে আরেকটি টেবিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, ইআরডি সচিব কাজী শফিকুল আজম এবং পরিকল্পনা বিভাগের সচিব মো. জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, নতুন বাজেট প্রস্তাবে ২০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত লেনদেনে বিদ্যমান ১৫০ টাকা আবগারি শুল্ক মওকুফ করা হয়েছে। এখন সেটা আর দিতে হবে না। দেশের ভিক্ষুককের সংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অভাবের তাড়নায় এখন আর কেউ ভিক্ষাবৃত্তি করে না। কিছু মানুষের মধ্যে ভিক্ষা করার টেনডেন্সি কাজ করে। তারাই ভিক্ষা করছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬১১ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দৈনিক আমার দেশ পত্রিকা খুলে দেওয়ার দাবিতে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতির মানববন্ধন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি
- বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিল
- গোয়াইনঘাটের বিছনাকান্দিতে বিএনপির দোয়া মাহফিল সম্পন্ন
- দিনার খান হাসুর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের অবস্থান কর্মসূচী পালন


