- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- বিশ্ব রক্তদাতা দিবসে সিলেটে ২৬ জন বীর রক্তদাতাকে বিশেষ সম্মাননা
- অন্যান্য ৭টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদেরও দায়িত্ব গ্রহণ
- জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- সিটির পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
» সিলেট চেম্বারের নব-নির্বাচিত পরিচালনা পরিষদের দায়িত্ব গ্রহণ
প্রকাশিত: ০১. জুন. ২০১৭ | বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার (১ জুন) দুপুর ১২টায় চেম্বার কার্যালয়ে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব-নির্বাচিত পরিচালনা পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের ১ম পর্বে সভাপতিত্ব করেন- সিলেট চেম্বারের বিদায়ী সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী বলেন- অনেক প্রতিকুলতার মধ্যেও সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তিনি নব-নির্বাচিত পরিচালনা পরিষদকে শুভেচ্ছা জানান এবং আগামীতে নব-নির্বাচিত কমিটি সিলেট চেম্বারের সামগ্রিক কর্মকান্ডে আরো গতিশীলতা আনয়নে সক্ষম হবে এই আশাবাদ ব্যক্ত করেন।
বিদায়ী সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন- সিলেট চেম্বারের মূল লক্ষ্য ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন। এই লক্ষ্যকে সামনে রেখে বিগত কমিটি নিরলসভাবে কাজ করে গেছে। তিনি বিগত কমিটির মেয়াদকালের উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জনসমূহ তুলে ধরেন।
এছাড়াও তিনি নব-নির্বাচিত সভাপতি ও পরিচালনা পরিষদকে অভিনন্দন জানান। সভায় আনুষ্ঠানিকভাবে নব-নির্বাচিত সভাপতি খন্দকার সিপার আহমদ এর কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
নব-নির্বাচিত সভাপতি খন্দকার সিপার আহমদ তার বক্তব্যে বলেন- দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিলেটের ব্যবসায়ীদের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন। নব-নির্বাচিত পরিষদ স্বনামধন্য এ সংগঠনের সভাপতির দায়িত্ব তার উপর অর্পন করে যে আস্থা প্রদর্শন করেছেন তা যথাযথ ভাবে পরিপালনে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন বলে জানান।
তিনি সিলেট চেম্বারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, সিলেটে ইলেক্ট্রনিক্স সিটি স্থাপন, এনআরবি সপ্তাহ আয়োজন ও সিলেটকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিচালনা পরিষদ সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।তিনি যেসব প্রার্থীগণ নির্বাচনে জয়লাভ করতে পারেননি তাদেরকে নিয়েও ভবিষ্যতে চেম্বারের উন্নয়নে কাজ করে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- নব-নির্বাচিত পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মো. লায়েছ উদ্দিন, সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, বিদায়ী সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক জিয়াউল হক, পিন্টু চক্রবর্তী, নুরুল ইসলাম, মুশফিক জায়গীরদার, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী ও মুকির হোসেন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- নির্বাচন বোর্ডের সদস্য মো. ছাদেক, আপীল বোর্ডের সদস্য এম এ হান্নান সেলিম, পরিচালক মো. সাহিদুর রহমান, মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), আব্দুর রহমান, চন্দন সাহা, মো. আব্দুর রহমান জামিল, হুমায়ুন আহমদ, আলহাজ্ব মো. আতিক হোসেন, মো. মুজিবুর রহমান মিন্টু, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ্ আলম, সদস্য আলীমুল এহছান চৌধুরী, সমীর লাল দেব, সিদ্দিকী আফজাল, খন্দকার ইসরার আহমদ রকি, ফখর উস সালেহীন নাহিয়ান, মো. আবুল কালাম, মো. কামাল আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৫ বার
সর্বশেষ খবর
- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
- গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- চ্যাম্পিয়ন রাজন ভলিবল একাডেমি সিলেটে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন


