- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» মহানগর হকার্স কল্যাণ সমিতির স্মারকলিপি প্রদান
প্রকাশিত: ৩১. মে. ২০১৭ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ সিলেট সিটি কর্পোরেশনের ভাসমান হকারদের বিকল্প স্থান নির্ধারণ ও পূণর্বাসনের পূর্ব পর্যন্ত ব্যবসা পরিচালনা করার অনুমতি চেয়ে সিসিক মেয়র, জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন- সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. রকিব আলী ও সাধারণ সম্পাদক মো. খোকন ইসলাম।
বুধবার (৩১ মে) সকালে স্মারকলিপি গ্রহণ করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়- সিলেট সিটি কর্পোরেশন ও এসএমপি পুলিশ কর্তৃক ৩ দিনের মধ্যে ফুটপাত থেকে সকল ব্যবসা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ইতপূর্বে হকার্স কল্যাণ সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও মেয়রের কাছে বহুবার হকার্সদের স্থান নির্ধারণ ও পুণর্বাসনের জন্য স্মারকলিপি প্রদান করেছেন। কিন্তু আজ পর্যন্ত এর কোন সুরাহা হয়নি।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়- হকার’রা দিন মজুর ও খেটে খাওয়া মানুষ। তারা সকালে অস্থায়ীভাবে বসে এবং বিকালে চলে যায়। তারা পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় এবং তাদের আর কোন উপায় না থাকায় সিটি কর্পোরেশনের বিভিন্ন ড্রেনের উপর, ময়লা আবর্জনা যুক্ত স্থান পরিষ্কার করে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন।
সিসিক’র প্রায় ২০ হাজার হকারদের উচ্ছেদ করা হলে তাদের জীবিকা নির্বাহ করা অসম্ভব হবে। তাদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। তাই হকাররা বিকল্প স্থান নির্ধারণ ও পূণর্বাসনের পূর্ব পর্যন্ত ব্যবসা পরিচালনা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামূল হাবিব, প্যানেল মেয়র এড. রুকশানা বেগম শাহনাজ, কোতোয়ালী থানার ওসি গৌছুল আলম, কাউন্সিলর শামীমা স্বাধীন প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৮ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর