শিরোনামঃ-

» ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের প্রায় কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ৩১. মে. ২০১৭ | বুধবার

Manual3 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রথম বারের মতো ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করলেন।

Manual4 Ad Code

মঙ্গলবার (৩০ মে) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ৯৯ লক্ষ ৫০ হাজার টাকা আয় ও ৯৮ লক্ষ ১০ হাজার টাকা ব্যায় সম্বলিত এ বাজেট পেশ করেন ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক মনসুর হোসেন মুন্নার পরিচালনায় ও আহমদ হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাজেট ঘোষণা শুরু হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- ইউনিয়ন পরিষদের সচিব সুবীর কান্তি দাস।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমবায় অফিসার জামাল মিয়া, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন সোনা, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম আজম শায়েস্তা, মুরব্বি আজির উদ্দিন, আতাউর রহমান, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন- ফুলবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মজনু আহমদ, ইউপি সদস্য দুদু আহমদ, গিয়াস আহমদ, শাহাব উদ্দিন চৌধুরী ছালিক, কাশেম আহমদ, প্যানেল চেয়ারম্যান-২ ইজলাল আহমদ, আব্দুর রাজ্জাক রেজা, মহিলা ইউপি সদস্যা আফিয়া বেগম, প্যানেল চেয়ারম্যান অর্চনা রানী দেব, মোছা. নুরী বেগম, উপজেলা যুবলীগ নেতা মো. আব্দুল্লাহ, আব্দুল আহাদ, রিয়াজ উদ্দিন, নুর উদ্দিন, সারো মিয়া, আব্দুল কাইয়ূম, ইমন আহমদ, আরিফুল, সাকিল, সাজ্জাদুর রহমান, ইরন আহমদ প্রমূখ।

এছাড়াও বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪২২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30