- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- বিশ্ব রক্তদাতা দিবসে সিলেটে ২৬ জন বীর রক্তদাতাকে বিশেষ সম্মাননা
- অন্যান্য ৭টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদেরও দায়িত্ব গ্রহণ
- জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- সিটির পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
» জরুরি ত্রাণ তৎপরতায় ব্যর্থ সরকার : খালেদা জিয়া
প্রকাশিত: ৩০. মে. ২০১৭ | মঙ্গলবার
এসবিএন ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘মোরা’য় আক্রান্ত উপদ্রুত এলাকা সমূহে জরুরি ত্রাণতৎপরতা চালাতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার (৩০ মে) এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ অভিযোগ করেন।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন- ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে দেশের উপকূলীয় এলাকায় ছয়জনের অধিক মানুষের মৃত্যু এবং হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। লাখ লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়ার দুঃখজনক খবরে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।
অধিকাংশ ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা ছাড়াও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত ও নাজুক হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড় আক্রান্ত জনগণ বিশুদ্ধ খাবার পানি, খাবার, ওষুধ ও আশ্রয়ের সংকটে নিপতিত হয়ে পড়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন জেনে দেশবাসীর ন্যায় আমিও উদ্বিগ্ন।
তিনি বলেন- ঘূর্ণিঝড়া ‘মোরা’ আক্রান্ত উপদ্রুত এলাকা সমূহের মানুষদের পাশে দাঁড়ানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এখন অত্যন্ত জরুরি। এখন পর্যন্ত সরকার জরুরি ত্রাণতৎপরতা চালাতে ব্যর্থ হয়েছে, এটা খুবই দুঃখজনক।
সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন- অনতিবিলম্বে দুর্গত মানুষদের উদ্ধার এবং তাদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, ওষুধ ও ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
খালেদা জিয়া বিবৃতিতে আরো বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই ওই সমস্ত দুর্গত অঞ্চলে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে।
উপদ্রুত এলাকা সমূহের জনগণের পাশে আরো বেশি করে দাঁড়ানোর জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানাচ্ছি।
একই সঙ্গে তিনি ঘূর্ণিঝড়ে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৩ বার
সর্বশেষ খবর
- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
- গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- চ্যাম্পিয়ন রাজন ভলিবল একাডেমি সিলেটে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন


