শিরোনামঃ-

» বাড়ছে গ্যাসের দাম

প্রকাশিত: ৩০. মে. ২০১৭ | মঙ্গলবার


Manual7 Ad Code

এসবিএন ডেস্কঃ বিদ্যুৎ-গ্যাস ও জালানি মন্ত্রণালয়ের দ্বিতীয় ধাপে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে হাইকোর্ট যে নিষেধাজ্ঞা দিয়েছিলো তা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) করা এক আবেদনের শুনানিতে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।

Manual1 Ad Code

ফলে বৃহস্পতিবার (১ জুন) থেকে গ্যাসের দাম বাড়াতে আর বাধা থাকলো না।

Manual6 Ad Code

স্থগিতাদেশ দিয়ে আবেদনটি আগামী ৫ জুন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

এর ফলে বৃহস্পতিবার (১ জুন) থেকে নতুন মূল্য কার্যকর হচ্ছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

Manual8 Ad Code

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি বিইআরসি দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়। সে অনুযায়ী প্রথম দফায় গত ১ মার্চ দাম বাড়ে। দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (১ জুন) থেকে দাম বাড়ার কথা ছিল।

Manual4 Ad Code

জুন মাস থেকে এক চুলার জন্য ৯০০ টাকা ও দুই চুলার জন্য ৯৫০ টাকা বিল দিতে হবে বলে জানিয়েছিল বিইআরসি। যেসব আবাসিক গ্রাহকের মিটার আছে, তাদের জন্য জুন মাস থেকে প্রতি ঘনমিটার ১১ টাকা ২০ পয়সা ধার্য করা হয়েছিল।

উল্লেখ্য, গ্যাসের নতুন মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন গত ২৭ ফেব্রুয়ারি একটি রিট করেন। পরে এ বছরের ২৮ ফেব্রুয়ারি ১ জুন থেকে দ্বিতীয় ধাপে কার্যকর হতে যাওয়া গ্যাসের নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031