শিরোনামঃ-

» মাসব্যাপী কোরআন শিক্ষা প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত: ৩০. মে. ২০১৭ | মঙ্গলবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ কোরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের উদ্যোগে নগরীর ঘাসিটুলা মজুমদারপাড়ারস্থ বোর্ড কমপ্লেক্সে মাসব্যাপী কোরআন শিক্ষা প্রশিক্ষণ শুরু হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (২৯ মে) মাসব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন- অনুষ্ঠানের প্রধান অতিথি দরগাহ মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা আবুল কালাম যাকারিয়া।

কোরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহা-পরিচালক ক্বারী মাওলানা মুজাম্মিল হোসাইন চৌধুরী সভাপতিত্বে ও মাওলানা বিলাল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন- বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব ক্বারী আব্দুল মতিন আছিরগঞ্জী, মাওলানা মো. সিকন্দর আলী, মাওলানা আব্দুল হাকিম, কোরআন প্রশিক্ষণ বোর্ডের মহাসচিব আলহাজ্ব বাবর বখত, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা জয়নাল আবেদীন।

Manual6 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ক্বারী গোলাম কিবরিয়া চট্টগ্রামী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফিজ মাওলানা আবুল বাশার, মাওলানা আব্দুল হান্নান জমশেদ প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30