শিরোনামঃ-

» আ.লীগের সাথে আরো একটি যুদ্ধ করবে বিএনপি : মির্জা আব্বাস

প্রকাশিত: ২৭. মে. ২০১৭ | শনিবার

Manual4 Ad Code

ডেস্ক সংবাদঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন- নেতাকর্মীদের আরো একটি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আর এ যুদ্ধ হবে রাজনীতির মাঠে ভোটের ও রাজনৈতিক যুদ্ধ।

Manual3 Ad Code

তিনি বলেন- ‘আমরা আওয়ামী লীগের সাথে আরো একটি যুদ্ধ করবো, আমরা সফল ভাবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের কমিটি সম্পূর্ণ করেছি, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আর এ যুদ্ধ হবে রাজনীতির মাঠে ভোটের ও রাজনৈতিক যুদ্ধ। এই যুদ্ধে বিএনপি বিজয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া।’

শনিবার (২৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ‘সংগঠনের সাংগঠনিক সম্পাদক তানভির আহমেদ রবিনকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবি’তে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

নির্বাচনকালীন সহায়ক সরকার দিতে সরকারকে বাধ্য করা হবে এমন হুঁশিয়ারি দিয়ে মির্জা আব্বাস বলেন, ‘রোজার পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনকালীন সহায়ক সরকারের রুপরেখা দিবে সেই অনুযায়ী আন্দোলন করে সহায়ক সরকার দিতে তাদেরকে বাধ্য করা হবে।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন- ‘দেশের জনগণ আজ এই অবৈধ সরকারের বিরুদ্ধে ক্ষিপ্ত। তাই তারা সভা-সমাবেশের অনুমতি দিতে ভয় পায়। তারা ভাল করেই জানে একটি সমাবেশ সামাল দেয়ার ক্ষমতাই তাদের নেই।’

Manual4 Ad Code

আয়োজক সংগঠনের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031