শিরোনামঃ-

» এনেক্স ভবনের সামনে ভাস্কর্য স্থাপন করা হলে আবার আন্দোলন: হেফাজত আমির

প্রকাশিত: ২৬. মে. ২০১৭ | শুক্রবার

Manual4 Ad Code

এসবিএন ডেস্কঃ সুপ্রিমকোর্ট প্রাঙ্গন থেকে অপসারিত ভাস্কর্যটি এনেক্স ভবনের সামনে স্থাপন করা হলে দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে সঙ্গে নিয়ে আবারো প্রতিবাদে মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

এ সময় সুপ্রিমকোর্টের প্রাঙ্গনে থেকে ভাস্কর্য (গ্রিক দেবীর মূর্তি) সরিয়ে নেয়ায় সরকারকে ধন্যবাদ জানান হেফাজত আমির।

Manual3 Ad Code

শুক্রবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিষয়টি জানিয়েছেন।

Manual6 Ad Code

হেফাজতের আমিরের বরাত দিয়ে আজিজুল হক ইসলামাবাদী বলেন- ভাস্কর্যটি স্থাপনের শুরু থেকেই এর বিরুদ্ধে হেফাজতে ইসলাম আন্দোলন করে আসছে। হেফাজতসহ ধর্মপ্রাণ মুসলানের দাবি মেনে নিয়ে সরকার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্যটি সরিয়ে নেয়ায় আল্লামা আহমদ শফী সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

আল্লামা শফীর বরাত দিয়ে তিনি আরো বলেন- আমরা শুনছি মূর্তিটি নাকি আবার এনেক্স ভবনের সামনে স্থাপন করা হতে পারে। যদি এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয় তাহলে ধর্মপ্রাণ মুসলমানদেরকে সাথে নিয়ে আবারও মাঠে নামবে হেফাজত।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031