- সিটি মডেল স্কুলে শিক্ষক ও অভিভাবক সমাবেশ
- বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে সংবর্ধনা
- ৫৫ বছর আশ্বাসে আটকে থাকা সেতু নির্মাণের উদ্যোগ এমপি এমরান চৌধুরীর
- সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত
- রাজনৈতিক প্রতিহিংসায় আটকে পড়া বড়চক বিদ্যালয় জাতীয়করণ সময়ের দাবি
- বাণিজ্য সচিবের ইন্তেকাল : মন্ত্রীর শোক ও সিলেট সফর স্থগিত
- ছাত্রদল নেতা সাঈদের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকী শোক
- প্রেস শ্রমিক ইউনিয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন তালুকদারের পিতার মৃত্যুতে শোক বার্তা
- মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মজুরি দাসত্ব উচ্ছেদ করার মধ্য দিয়ে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অগ্রসর করুন
- সিলেটে জেলা পরিষদের অর্থায়নে দুই শতাধিক ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান
» বাণিজ্যমন্ত্রীর সাথে সিলেট চেম্বার সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত: ২৪. মে. ২০১৭ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব-নির্বাচিত পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি’র সাথে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
বাণিজ্যমন্ত্রী সিলেট চেম্বারের নব-নির্বাচিত পরিচালনা পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সিলেটের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে নব-নির্বাচিত কমিটির সদস্যবৃন্দকে নিরলসভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।
নানা প্রতিকুলতার মধ্যেও একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য তিনি নির্বাচন বোর্ড সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন- নব-গঠিত কমিটি সিলেট চেম্বারের ভাবমূর্তি রক্ষা ও ব্যবসায়ীদের স্বার্থে যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম হবে।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী, আপীল বোর্ডের সদস্য এম এ হান্নান সেলিম, সিলেট চেম্বারের বর্তমান সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক সালাহ্ উদ্দিন আলী আহমদ সিআইপি, নব-নির্বাচিত সভাপতি খন্দকার সিপার আহমদ, সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক পিন্টু চক্রবর্তী, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, মো. আব্দুর রহমান জামিল, মুজিবুর রহমান মিন্টু, মো. আতিক হোসেন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৬২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


