শিরোনামঃ-

» সমাবেশের অনুমতি মেলেনি সোহরাওয়ার্দীতে; কাল সারা দেশে বিএনপির প্রতিবাদ

প্রকাশিত: ২৪. মে. ২০১৭ | বুধবার


Manual7 Ad Code

ডেস্ক সংবাদঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়ায় বৃহস্পতিবার (২৫ মে) দেশের সকল জেলা ও মহানগরে প্রতিবাদ সভা করবে বিএনপি। এছাড়া একই দিন ঢাকা মহানগরীতে থানায় থানায় এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।

Manual6 Ad Code

বুধবার (২৪ মে) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

Manual6 Ad Code

শনিবার (২০ মে) খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বুধবার (২৪ মে) রাজধানী ঢাকায় সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমিপি) কাছে আবেদন করে দলটি। তবে ডিএমপি তার অনুমতি দেয়নি।

Manual2 Ad Code

প্রতিবাদ সমাবেশের অনুমতি না মেলায় আজ সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন- গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশি ও হামলা সরকার প্রধানের নির্দেশেই হয়েছে। আর তার নির্দেশেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি মেলেনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, সাংগঠনিক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930