শিরোনামঃ-

» ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে অব্যাহতি

প্রকাশিত: ২৩. মে. ২০১৭ | মঙ্গলবার


Manual8 Ad Code
ডেস্ক সংবাদঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে সরিয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আব্দুল মাবুদ পিপিএমকে্ও সরিয়ে দেয়া হয়েছে।
রিস্ক ম্যানেজমেন্ট কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম মোহাম্মদ আফজালকে।
আজ মঙ্গলবার (২৩ মে) ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারন সভা (এজিএম) শেষে পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়।
অধ্যাপক সৈয়দ আহসানুল আলম ও  মো. আব্দুল মাবুদ পিপিএম এখন থেকে ব্যাংকের সাধারন পরিচালক হিসেবে কাজ করবেন।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বলেন- “এখন থেকে একজনই ভাইস চেয়ারম্যান থাকবেন।”

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৪ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930