শিরোনামঃ-

» ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি সিলেট জেলার কমিটি গঠন

প্রকাশিত: ২৩. মে. ২০১৭ | মঙ্গলবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি সিলেট জেলা শাখার কমিটি গঠন উপলক্ষ্যে সোমবার (২২ মে) নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে জেলার চেয়ারম্যানদের নিয়ে এক মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলীর পরিচালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় চেয়ারম্যান সমিতির সহ সভাপতি ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ বলেন- স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বিকল্প নেই।

সরকারের পাশাপাশি সকল উন্নয়ন কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরাই অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। সরকারের প্রায় ৩৬টি মন্ত্রণালয়ের কাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করেন। দূর্যোগ মোকাবেলা সহ জাতীয় সকল কর্মকাণ্ডে চেয়ারম্যানরাই বলিষ্ট ভূমিকা রাখেন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি চেয়ারম্যানদের একটি আদি সংগঠন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ব জননেত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় আজ থেকে প্রায় ১৫ বছর আগে চেয়ারম্যান – মেম্বাদের নিয়ে কল্যাণ ট্রাস্ট গঠিত হয়। এই কল্যাণ ট্রাস্টের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নেতৃবৃন্দ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন- চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্ঠা ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনুল ইসলাম।

Manual2 Ad Code

গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলালকে সভাপতি ও বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলীকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি সিলেট জেলা শাখার কমিটি গঠন করা হয়।

Manual4 Ad Code

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন- ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মাসুদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্থা, বিয়ানীবাজার উপজেলার মাতিউরা ইউপি চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন, জৈন্তাপুর উপজেলা ২ নং ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, ৯ নং দাউদপুর ইউপি চেয়ারম্যান এইচ এম খলিল, ৭ নং দক্ষিণ কাজিগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, কানাইঘাট ৯ নং রাজাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলার ৪ নং রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীর, ৩ নং অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, ২ নং পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম, ২ নং খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, ৩ নং চারিকাটা জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম চৌধুরী তোফায়েল প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30