শিরোনামঃ-

» খাদিমনগর ইউনিয়ন শ্রমিকলীগের সমাবেশ সম্পন্ন

প্রকাশিত: ২২. মে. ২০১৭ | সোমবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ রোববার (২১ মে) খাদিমনগর শ্রমিকলীগ আয়োজিত খাদিমনগর ইউনিয়ন শ্রমিকলীগের সমাবেশ সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি ও সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

 প্রকৌশলী এজাজুল হক এজাজ তার বক্তব্যে বলেন- বাংলাদেশ আওয়ামীলীগ শ্রমিক বান্ধব সরকার, জননেত্রী শেখ হাসিনা সব সময় শ্রমিকের শ্রমের মূল্যায়ন এর কথা বলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেত্রীত্বে বাংলাদেশ যদি এভাবে এগিয়ে যায় তবে আর কোন শ্রমিক ভাইদের বিদেশে গিয়ে কষ্ট করে উপার্জন করতে হবে না, বরং দেশেই হবে কর্মসংস্থান এর সুযোগ।

তিনি আরো বলেন, পরিবহন শ্রমিকরা ধর্মঘটের নামে পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগ জুড়ে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

Manual4 Ad Code

শ্রমিকদের ভুল বুঝিয়ে ভুল পথে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

Manual7 Ad Code

রবিবার (২১ মে) বিকেলে সিলেট সদর উপজেলার সাহেবের বাজার সিএনজি স্টেন্ডে, খাদিমনগর শ্রমিকলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।

খাদিমনগর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মো. আজমান আলীর সভাপতিত্বে ও সদর উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- সিলেট সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মকবুল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সহ সেক্রেটারি মাহবুবুর রহমান, মোক্তিযোদ্ধা শাখার ৭০৭ এর সেক্রেটারি এমদাদ উদ্দীন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. জালাল উদ্দীন, সদর উপজেলা যুবলীগ নেতা মো. মিজানুর রহমান, মখতার মিয়া, জেলা যুব উন্নয়ন পারিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, সদর উপজেলার ছাএলীগ নেতা মো. জুনেদ আহমদ, এমরান আলী তালুকদার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- শ্রমিকলীগ নেতা ছায়েস্তা মিয়া, হান্নান মিয়া, মন্নান মিয়া, ইসমাইল আলী, উমর আলী, জাবেদ মিয়া প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30