শিরোনামঃ-

» সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু

প্রকাশিত: ২২. মে. ২০১৭ | সোমবার


Manual6 Ad Code

ডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে।

Manual6 Ad Code

সোমবার (২২ মে) দুপুরে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মান্নান মোহন।

Manual7 Ad Code

এর আগে বুধবার (১৭ মে) আলোচিত এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।

চলতি বছরের ১৬ জানুয়ারি সাত খুন মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের সাবেক কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। বাকি ৯ আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন।

সাজাপ্রাপ্ত ২৫ জন সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী থেকে প্রেষণে র‌্যাবে কর্মরত ছিলেন।

Manual1 Ad Code

অপরাধের সময় তারা সবাই র‌্যাব-১১ তে কর্মরত ছিলেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ১১জন সেনাবাহিনীর, ২জন নৌবাহিনীর, ৩জন বিজিবির, ৭জন পুলিশ ও ২জন আনসার সদস্য।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৮ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031