শিরোনামঃ-

» চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশীর প্রতিবাদে সিলেট ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ২২. মে. ২০১৭ | সোমবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশীর নামে হয়রানির প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রোববার (২১ মে) মিছিলটি সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী আহসানের নেতৃত্বে নগরীর মির্জাজাঙ্গাল পয়েন্টে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

Manual3 Ad Code

মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী আহসানের সভাপতিত্বে ও মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক রেজাউল ইসলাম সুমনের পরিচালনায় মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য তপু বিশ্বাস, সাবেক সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল মুহিত নুন্নু, সাবেক সদস্য রোহিত পাল, মান্না দে, জাহেদ আহমদ, আব্দুল মোমিন, মাহবুব রহমান, ছাত্রনেতা আহাদ উদ্দিন চৌধুরী, আমির আলী, জামাল আহমদ, এরশাদ আলী, মামুন আহমদ, আলী আব্দুল্লাহ, আব্দুল মতিন, বাবুল আহমদ, অপু ঘোষ, সান আহমেদ প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30