শিরোনামঃ-

» জাগপা সভাপতি শফিউল আলম প্রধান মারা গেছেন

প্রকাশিত: ২১. মে. ২০১৭ | রবিবার


Manual7 Ad Code

ডেস্ক সংবাদঃ জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান মারা গেছেন।

Manual6 Ad Code

রোববার (২১ মে) ভোর সাড়ে ৬টায় রাজধানীর আসাদ গেটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

Manual4 Ad Code

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া ও জাগপা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শফিউল আলম প্রধান গত দু’দিন ধরে জ্বরে ভুগছিলেন। এর আগে একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের এই শরিক নেতার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ছাত্রলীগের মাধ্যমে। ১৯৭৩-৭৪ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন শফিউল আলম প্রধান।

১৯৭৪ সালের এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে সাত ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় আসামি হয়ে ছাত্রলীগের রাজনীতি থেকে ছিটকে পড়েন তিনি।

সে সময় কারাগারে যেতে হলেও পরে জিয়াউর রহমানের সময়ে মুক্তি পান এবং ১৯৮০ সালের ৬ এপ্রিল রমনা গ্রিনে জাতীয় গণতান্ত্রিক পার্টি গঠন করে তার সভাপতি হন শফিউল আলম প্রধান।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930