শিরোনামঃ-

» জৈন্তাপুরের হেমু দত্তপাড়া সড়ক চলাচলের অযোগ্য

প্রকাশিত: ২১. মে. ২০১৭ | রবিবার


Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমু দত্তপাড়া থেকে  করিচর ব্রীজ পর্যন্ত আঞ্চলিক সড়কের প্রায় এক কিলোমিটার রাস্তার অবস্থা একেবারেই বেহাল।

এলজিইডির  আওতাধীন এ রাস্তাটি বছর দু এক আগে সংস্কার হওয়ার পর আবার ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। কার্পেটিং উঠে গিয়ে ইট সুড়কি বেরিয়ে পড়েছে। যান চলাচল করছে ঝুকি নিয়ে। সড়কের দুই পাশ মাঝে মধ্যে ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়। এতে প্রায়ই দূর্ঘটনার শিকার হতে হচ্ছে মানুষকে। প্রতিদিন এ রাস্তা দিয়ে অসংখ্য লেগুনা, পিকাপ, চার্জার ভ্যান, রিকশা, ছোট ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। স্কুল কলেজ গামি ছাত্র ছাত্রী সহ নানা পেশার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন । বিদ্যালয় গামী  শিক্ষার্থী ও এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ।

Manual3 Ad Code

এলাকাবাসী গুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামতের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30