শিরোনামঃ-

» থানা হাজতে আসামীর মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্ত দাবি হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

প্রকাশিত: ২১. মে. ২০১৭ | রবিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেটের জৈন্তাপুর থানা হাজতে আসামী নজরুল ইসলামের (৩৪) অনাকাংখিত মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)।

Manual1 Ad Code

সংস্থার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইদুল ইসলাম দুলাল জানান- পুলিশ হেফাজতে এবং থানা হাজতে আসামীর এহেন মৃত্যু সত্যিই দুঃখজনক এবং মানবাধিকারের লংঘন।

এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন- শনিবার (২০মে) দিনভর সংস্থার সার্বিক অনুসন্ধান ও তদন্তে প্রতীয়মান হয়েছে যে- সংশ্লিষ্টদের কর্তব্য কাজে অবহেলার কারনেই এমন অনাকাংখিত ঘটনা ঘটেছে।

Manual8 Ad Code

সৈয়দ সাইদুল ইসলাম দুলাল এ ঘটনার সুষ্ঠু ও উচ্চপর্যায়ের তদন্ত এবং ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031