শিরোনামঃ-

» ”তরুণদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে সম্পৃক্ত করতে হবে” – ড. মোছা: নাজমানারা খানুম

প্রকাশিত: ২০. মে. ২০১৭ | শনিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ এপেক্স ক্লাব অব রোজ গার্ডেন এবং এপেক্স ক্লাব অব সেন্কটাম সিলেটের পালা বদল অনুষ্ঠানে সিলেটের ১৩ জন গুনি ব্যক্তিকে সম্মাননা ও এস এস সি উওীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার (১৮ মে) রাত ৮টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এপেক্স ক্লাব রোজ গার্ডেন’র সভাপতি এপে. আবু হানিফ তুহিনের সভাপতিত্বে ও এপে. ইফতেখার মনির ও এপে. ফয়ছল আহমদ আলী’র পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – সিলেট বিভাগের মাননীয় কমিশনার ড. নাজমানারা খানুম।

এসময় তিনি বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান এগিয়ে যাচ্ছে এবং বিশ্বে সমাদৃত হচ্ছে, ঠিক তখনই লেবাসধারী জঙ্গিরা দেশকে অস্থিতিশীল করতেই সন্ত্রাসী কাজে লিপ্ত হয়েছে। তিনি সন্ত্রাস ও জঙ্গি হামলার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে তরুণদের মধ্যে জাতীয়তাবোধ ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বেশি বেশি করে সংপৃক্ত করতে হবে, এবং অভিভাবকদের সতর্ক থাকা ও সন্তানদের প্রতি নজরদারি বাড়ানো এবং তাদের  দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তোলার আহবান জানান।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. খুরশেদুল আলম অরুন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিথ জাতীয় সভাপতি এপে. এডভোকেট আব্দুল খালিক, লাইফ গভর্নর এপে. এ কে এম সমিউল আলম, অতিথি জাতীয় সভাপতি এপে. রমিজ উদ্দিন, অতিথ জাতীয় সভাপতি এপে. চন্দন দাস ও এপে. জয়নুল আবেদিন রানা। শপথ বাক্য পাঠ করান জেলা গভর্নর এপে. এডভোকেট মিসবাউর রহমান আলম।

Manual3 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লাইফ মেম্বার এপে. এডভোকেট মুফতি আব্দুর রহমান, লাইফ মেম্বার এপে. হারান কান্তি সেন, অতিথ জেলা গভর্নর এপে. জাহাঙ্গীর আলম, অতিথ জেলা গভর্নর এপে.আহমদ জাকারিয়া, এপে. ফয়সল আহমদ আলী, এপে. মাহবুব, এপে. সুমন, এপে. সুশেন, এপে. রাকিব আলী খান, এপে. রুমুধর, এপে. আজিজ, এপে. কবির, এপে. মিলন, এপে. এম ইকবাল হোসেন, এপে. মিসবাহ, এপে. আসুক, এপে. শাহেদুর রহমান, এপে. লায়েক মিয়া, এপে. বিজু লাল দে, এপে. ইমরান বখত রুহেল, এপে. জুবের রশীদ চৌধুরী, এপে. মোজাম্মিল, এপে. আশরাফ, এপে. হোসিয়ার আলম, এপে. শামসুল, এপে. সিদ্দিকুর রহমান, এপে. বদরুল, এপে. বিজুলাল, এপে. মনির, এপে. নজরুল, এপে. আরিফ, এপে. মামুন আলী, এপে. অমিত কান্তি, এপে. এহতেনান।

Manual5 Ad Code

অনুষ্ঠান শেষে এপেক্স ক্লাব অব রোজ গার্ডেনের পক্ষ থেকে সিলেটের ১৩ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয় ও এস.এস.সি উওীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং অসহায় একজন এতিম মেয়েকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30