শিরোনামঃ-

» দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আসন্ন নির্বাচন ২০১৭ এর একমাত্র প্যানেল গণতান্ত্রিক ব্যবসায়ী ফোরামের মনোনিত এসোসিয়েট শ্রেণী থেকে পরিচালক পদপ্রার্থীদের সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের সমর্থন

প্রকাশিত: ১৮. মে. ২০১৭ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের উদ্যোগে বুধবার (১৭ মে) রাত ৯টায় নগরীর জিন্দাবাজারস্থ প্রীতিরাজ রেষ্টুরেন্টের নীচতলায় আসন্ন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর নির্বাচন ২০১৭ উপলক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিষদের আহ্বায়ক কিবরিয়া হোসেন নিঝুমের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার, মহানগর আওয়ামীলীগ এর সহ-সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডেও সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণতান্ত্রিক ব্যবসায়ী ফোরামের সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান সুন্দর, মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মনাফ খাঁন, সিলেট বাংলা নিউজ ডটকম’র সম্পাদক ও প্রকাশক মো. কামাল আহমদ।

অনুষ্ঠানে সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ, শুকরিয়া মার্কেট আধুনিক বিপনী কেন্দ্র, সিলেট কল্যাণ সংস্থা, জিন্দাবাজার ব্যবসায়ী ফোরাম, সিলেট শহর-মফস্বল সমন্বয় পরিষদ, ফুটপাত বাঁচাও রাস্তা বাঁচাও আন্দোলন সিলেট’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে ৮ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধারা যথাক্রমে- সৈয়দ আনোয়ার হোসেন, অনিল চন্দ্র তালুকদার, শ্রীকান্ত দাস, পরিতোষ দাস, রজনী কান্ত দাস, অনিল দাস, হাফিজ উদ্দিন, রাকেশ দাস।

Manual4 Ad Code

এ সময় আরো উপস্থিত ছিলেন- সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের যুগ্ম সচিব এ কে কামাল হোসেন, রুপন খাঁন, সিলেট কল্যাণ সংস্থার নেতৃবৃন্দদের মধ্য থেকে- মো. হাসান তালুকদার সোহেল, হুমায়ুন রশীদ চৌধুরী, মিজানুর রহমান রুমন, আব্দুস শহীদ, মো. বাবুল মিয়া, বামাক সিলেট মহানগর সাধারন সম্পাদক মনোরঞ্জন তালুকদার, এনামূল হক লিলু, পুস্তক ব্যবসায়ী নেতা মো. খলিলুর রহমান খাঁন, দিগেশ দাস, শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্রের দপ্তর সম্পাদক সৈয়দ মারুফ আহমদ।

Manual1 Ad Code

মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের পর সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সভায় দি সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি’র আসন্ন নির্বাচন-২০১৭ এর একমাত্র প্যানেল গণতান্ত্রিক ব্যবসায়ী ফোরাম মনোনিত এসোসিয়েট শ্রেণী থেকে পরিচালক পদপ্রার্থী যথাক্রমে- মোহাম্মদ এহছানুল হক তাহের, মুহাম্মদ নাসিরুদ্দিন, আসাদুজ্জামান, মো. হাবিবুর রহমান, হাজী সৈয়দ জাহিদ উদ্দিন, ইলিয়াছ উদ্দিন লিপু-কে সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষেদের পক্ষ থেকে একচ্ছত্র সমর্থন ও সিলেট জেলার সম্মানিত সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি উক্ত প্যানেলকে নিজেদের সমর্থন ও সহযোগিতা কামনা করা হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30