শিরোনামঃ-

» ব্রেন্ট কাউন্সিলের আমন্ত্রণে যুক্তরাজ্য গেলেন কয়েস লোদী

প্রকাশিত: ১৪. মে. ২০১৭ | রবিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ যুক্তরাজ্যের ব্রেন্ট কাউন্সিলের বার্ষিক সভা ও মেয়র মেকিং অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য যাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। রবিবার (১৪ মে) ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ত্যাগ করবেন।

আগামী ১৭ মে সন্ধ্যায় ব্রেন্ট সিভিক সেন্টারের গ্রান্ড হলে ব্রেন্ট কাউন্সিলের বার্ষিক সভা ও মেয়র মেকিং অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ব্রেন্ট কাউন্সিলের মেয়র কাউন্সিলার পারভেজ আহমেদের আমন্ত্রণে তিনি এ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

Manual7 Ad Code

উল্লেখ্য যে, দীর্ঘ দেড় বছর পর তিনি বিদেশ ভ্রমণের অনুমতি লাভ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ (সিটি কর্পোরেশন শাখা-১) এক পত্রের মাধ্যমে তাকে ৩০ দিন যুক্তরাজ্য ভ্রমনের জন্য অনুমতি প্রদান করে। তার অবর্তমানে দায়িত্ব পালন করবেন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জাহানারা খানম মিলন।

Manual1 Ad Code

সময় স্বল্পতার কারনে যোগাযোগ করতে না পারায় তিনি সকলের নিকট দুঃখ প্রকাশ করেছেন। আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০৭৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30