শিরোনামঃ-

» মুক্ত গণমাধ্যম দিবসে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা

প্রকাশিত: ০৪. মে. ২০১৭ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মে) সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।

Manual6 Ad Code

সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের পরিচালনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারী আব্দুর রহমান জামিল।

Manual7 Ad Code

বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, কার্যকরি পরিষদের সদস্য শিব্বির আহমদ ওসমানী, সদস্য ফারহানা বেগম হেনা, শহিদুর রহমান জুয়েল, ফাহাদ মারুফ, সাংবাদিক আব্দুল আলিম।

সভায় বক্তারা বলেন- বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব সরকার। এই সরকারের আমলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে। তবে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারাটি সাংবাদিকদের জন্য ক্ষতিকর। সরকার এই ধারাটি বাতিল করার উদ্যেগ গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ জানান বক্তারা।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30