শিরোনামঃ-

» সিলেটে মে দিবসের র‌্যালিতে হামলা ভাংচুর, স্মারকলিপি প্রদান; গ্রেফতার দাবি

প্রকাশিত: ০২. মে. ২০১৭ | মঙ্গলবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ মহান মে দিবসের র‌্যালিত যোগদানকারী পরিবহণ শ্রমিকদের মিছিলে হামলা এবং গাড়ি ভাংচুরের প্রতিবাদ ও প্রতিকার দাবিতে স্মারকরিপি দিয়েছেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৭০৭) জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখা নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২ মে) সিলেটের জেলা প্রশাসক বরাবরে এ স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ অভিযোগ করেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর গাড়ী ভাংচুরের মূল হুতা জাকারিয়ার নেতৃত্বে তার অনুগত সন্ত্রাসীরা এ হামলা চালায়। তারা জাতীয় শ্রমিক দিবসে সরকারি কর্মসূচি বানচাল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে অটোরিক্সা শ্রমিকদের উপর হামলা ও তাদের ভাংচুর করে।

Manual2 Ad Code

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, মহান মে দিবস উদযাপনের লক্ষ্যে সকাল ১০টায় সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন(৭০৭) জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে র‌্যালীতে অংশগ্রহণ করেন। র‌্যালীটি নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে সুরমা মার্কেট পয়েন্টে গেলে শ্রমিক নামধারী জাকারিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায় ও ৪০/৪৫টি অটোরিক্সা সিএনজি ভাংচুর করে। হামলায় বেশ কয়েকজন পরিবহণ শ্রমিক আহত হন। এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

Manual1 Ad Code

এ ঘটনায় সিলেট কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। স্মারকলিপিতে নেতৃবৃন্দ জাকারিয়া ও তার সহযোগিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় পরিবহণ শ্রমিকরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবেন বলে তারা হুশিয়ারী দেন।

Manual5 Ad Code

স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা সিএনজি অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের মুক্তিযোদ্ধা শাখার আহ্বায়ক আব্দুল হামিদ, যুগ্ম-আহ্বায়ক শাহ আলম সুরুক, মুক্তিযোদ্ধা শাখার সভাপতি সালমান, সহ-সভাপতি নোমান হাসনু, সম্পাদক এমাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, ঈদগাহ শাখার সভাপতি আব্দুল জব্বার, সুরমা গেইটের সভাপতি হুমায়ূন, সাইফুল, আব্দুর রব, ইমাম উদ্দিন, মুরাদ, লিটন, তোফায়েল, হামিদ, কামরান, শামীম, নেছার আহমদ, আল আমিন, এনাম, গিয়াস, আলী হোসেন, জসিম, রহিম উদ্দিন প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30