শিরোনামঃ-

» আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি: জিন্দাবাজার শাখায় সেবা মাস-২০১৭ উদ্বোধন

প্রকাশিত: ০২. মে. ২০১৭ | মঙ্গলবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ “সেবা মাস সবার তরে সহযোগীতা বছর ধরে” এই স্লোগানকে সামনে রেখে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি: ২রা মে হইতে ৩১শে মে ২০১৭ পর্যন্ত সময়কে “সেবা মাস-২০১৭“ হিসেবে পালন করছে।

Manual5 Ad Code

উক্ত কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসাবে ব্যাংকের জিন্দাবাজার শাখার উদ্যোগে অদ্য মঙ্গলবার (২রা মে) দুপুর ১১টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে “সেবা মাস-২০১৭” এর উদ্ভোধন করেন বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার এন্ড কমার্স ইন্ডাষ্টির পরিচালক শামীম আহমদ।

ব্যাংকের ব্যবস্থাপক এফএভিপি মো. কয়ছর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মো. ফজলুর রহমান (আশরাফী)।

Manual4 Ad Code

শাখার অপারেশন ম্যানেজার আখলাকুল মৌলা এর পরিচালনায় অনুষ্টিত গ্রাহক সমাবেশে গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- সিলেট জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল আলম মিলন এবং সুনামগঞ্জ সরকারী এসসি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক  হাফিজ মো. মাশহুদ চৌধুরী, শিক্ষক  ফাতির আহমদ, ব্যবসায়ী আব্দুস শহিদ জোয়ারদার।

Manual2 Ad Code

সভা শেষে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক কলোনী মসজিদের পেশ ইমাম মৌলানা আব্দুস শুকুর।

এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটর এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন (সিলেট বিভাগ) এর সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমদ, মো. হানিফ, নিয়াজ মো. আজিজুল করিম, আব্দুল খালিক খান রহিম, মো. ময়নুর রহমান, শামসুর রহমান সুজা, মো. খালেদুজ্জামান, শাহ ফখরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সুজাদ মিয়া, ডা. গৌর প্রসন্ন দাস প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮৫৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031