শিরোনামঃ-

» শেরে বাংলার ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ২৭. এপ্রিল. ২০১৭ | বৃহস্পতিবার


Manual5 Ad Code
ডেস্ক সংবাদঃ জাতীয় নেতা শেরে বাংলা আবুল কাশেম (এ কে) ফজলুল হকের ৫৫ তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।

তিনি ১৯৬২ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরণ করেন। ১৮৭৩ সালে ২৬ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

Manual6 Ad Code

এ উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা, মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি নিয়েছে। আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এদিন সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের কর্মসূচি নেওয়া হয়েছে।

প্রথিতযশার বাঙালি এই রাজনীতিবিদ রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরে বাংলা (বাংলার বাঘ) এবং ‘হক সাহেব’ নামে সমধিক পরিচিত ছিলেন। তিনি ছিলেন উপমহাদেশের এক অসাধারণ প্রজ্ঞাবান রাজনীতিবিদ।

Manual3 Ad Code

তিনি কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-৪৩), পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪), পূর্ব বাংলার গভর্নরের (১৯৫৬-৫৮) পদসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031