শিরোনামঃ-

» ইন্টারনেটের দাম কমানো হচ্ছে : তারানা হালিম

প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০১৭ | বুধবার

Manual4 Ad Code
ডেস্ক সংবাদঃ ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার দুপুরে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, আমি ভ্যাট ট্যাক্স ও রাজস্ব ভাগাভাগি করে অথবা ছাড় দিয়ে হলেও দাম কমাবো। দু’একদিনের মধ্যে এ বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীকে চিঠি দেবো। যেভাবেই হোক দাম কমাবো।
তারানা হালিম জানান, বর্তমানে মোবাইল নেটওয়ার্ট অপারেটর এবং ইন্টারনেট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠাগুলো ১৫ শতাংশ ভ্যাট ও ৫
শতাংশ সম্পূরক শুল্ক পরিশোধ করে। এর বাইরেও তাদেরকে ১ শতাংশ সারচার্জ, টেলিকম কর্তৃপক্ষ বিটিআরসিকে লভ্যাংশের সাড়ে ৫ শতাংশ এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলে আরও ১ শতাংশ দিতে হয়।
তিনি আরও জানান, টেলিকম ও গেটওয়ে অপারেটরদের মোট ব্যয় ভোক্তা পর্যায়ে দামের ওপর কী ধরনের প্রভাব ফেলে তা উল্লেখ করে আগামী দুই দিনের মধ্যে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে তারানা হালিম ইন্টারনেটের দাম কমানোর কথা জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, সব ধরনের ইন্টারনেটের দাম কমানোর জন্য ইতোমধ্যেই আমরা পদক্ষেপও গ্রহণ করেছি। একসেস টু ইনফরমেশন (এটুআই) গ্রাহক পর্যায় থেকে শুরু করে স্টেকহোল্ডার পর্যায় পর্যন্ত সার্ভে করছে কীভাবে দাম কমানো যায়।
এজন্য এটুআই বিদেশি একটি প্রতিনিধি দলের সঙ্গে চুক্তি করেছে বলেও জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে ৭১২ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031