- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» হালীর হাওরের ফসলহানির ঘটনায় ১২ জনের বিরুদ্ধে দুদকে মামলা
প্রকাশিত: ২৫. এপ্রিল. ২০১৭ | মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালীর হাওরের বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় বিভাগীয় প্রকৌশলী, উপ সহকারি প্রকৌশলী, পিআইসির সভাপতি বেহেলী ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করা হয়েছে।
গতকাল শনিবার রাতে সুনামগঞ্জ সার্কিট হাউজে অবস্থানরত দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রহিম ও সহকারি পরিচালক সেলিনা আক্তার মনির কাছে লিখিত অভিযোগ করেছেন জামালগঞ্জ উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামের বাসিন্দা আলহাজ্ব মোহাম্মদ আলীর ছেলে আকবর হোসেন।
বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতি ও বাঁধ ভেঙে ফসলহানির ঘটনায় দুদকের কাছে অভিযুক্ত করা হয়েছে, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন, উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস, উপ-সহকারি প্রকৌশলী আলী রেজা, বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসীম তালুকদার, বেহেলী ইউপি সদস্য ও পিআইসির সভাপতি মো. সুফিয়ান, আব্দুল হাসিম, মনু মিয়া, জালাল উদ্দিন, মশিউর রহমান, ইউপি সদস্যা রাশিদা বেগম, ইউপি সদস্য অজিত রায়, পিআইসির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান অসীম তালুকদারের ভাই সসীম তালুকদরকে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৬-২০১৭ অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ডের কাবিটা প্রকল্পের আওতায় ৭টি প্রকল্পে ফসল রক্ষা বাঁধের ভাঙ্গা বন্ধকরণ ও মেরামতের কাজ ছিল। ওই প্রকল্পগুলোর বরাদ্দ ছিল অর্ধ কোটি টাকার উপরে।
কিন্তু পিআইসির সভাপতি এবং পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী, উপ বিভাগীয় প্রকৌশলী ও উপ-সহকারি প্রকৌশলী যোগসাজশে কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন।
প্রকল্পগুলোর কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে সমাপ্ত হওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্পগুলোর টাকা আত্মসাৎ করার জন্য বাঁধের মেরামতের কাজ বিলম্বে শুরু করা হয়। যথাসময়ে কাজ না করায় হালীর হাওরের সকল বোরো ধান পানির নিচে তলিয়ে যায়। ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় সকল কৃষক নিঃস্ব ও দিশেহারা এলাকার কৃষকদের প্রায় দেড়শত কোটি টাকার ক্ষতি হয়েছে।
দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রহিম ও সহকারি পরিচালক সেলিনা আক্তার মনি জানান, হালীর হাওরের ফসলহানির ঘটনায় অনিয়ম-দুর্নীতির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৫০০ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর