শিরোনামঃ-

» প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন আশরাফ সিদ্দিকী

প্রকাশিত: ২৫. এপ্রিল. ২০১৭ | মঙ্গলবার


Manual8 Ad Code

ডেস্ক সংবাদঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইংয়ের সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের (সিআরআই) পরিচালক মু. আশরাফ সিদ্দিকী (বিটু)।

সোমবার (২৪ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন মন্ত্রনালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে উপসচিব আফসারী খানম স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে জানানো হয়।

Manual5 Ad Code

যোগদানের তারিখ হতে পরবর্তী একবছর মেয়াদের জন্য তিনি চুক্তিভিত্তিতে এই দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে যোগদানের তারিখ থেকে ১ (এক) বছর মেয়াদে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ের সহকারী সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৪ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031