শিরোনামঃ-

» বৃহত্তর ময়মনসিংহ সমিতি সিলেটের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত: ১৫. এপ্রিল. ২০১৭ | শনিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বৃহত্তর ময়মনসিংহ সমিতি সিলেটের উদ্যোগে বাংলা  নববর্ষ উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১লা বৈশাখকে স্বাগত জানিয়ে সমিতির পক্ষ থেকে সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ বি.এম.এ ভবনে শেষ হয়।

Manual3 Ad Code

পরবর্তীতে বি.এম.এ ভবনের ৩য় তলার হল রুমে পান্তা-ইলিশ ভোজনের অনুষ্ঠান সম্পন্ন হয়।

Manual6 Ad Code

উক্ত র‌্যালী ও পান্তা-ইলিশ ভোজন অনুষ্ঠানদ্বয় উদ্ভোধন করেন- সমিতির প্রধান উপদেষ্টা আসমা কামরান এবং সাথে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই.সি.টি) সৈয়দ মো. আমিনুর রহমান।

Manual8 Ad Code

এই বাংলা  নববর্ষ উদ্যাপন অনুষ্ঠানমালা আয়োজনে ছিলেন নব-বর্ষ উদ্যাপন উপ-কমিটির আহবায়ক মো. তৌফিকুল আলম বাবলু ও সদস্য সচীব মো. সাইফুল আলম পারভেজ এবং সার্বিক পরিচালনায় ছিলেন- সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. মাহবুবুল হক।

এতে আরো উপস্থিত ছিলেন- সমিতির সাবেক সভাপতি ডা. ছফির উদ্দিন আহমদ, বর্তমান সহ-সভাপতিবৃন্দ- ডা. আফরোজা বেগম শীলা ও চন্দন সাহা, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম খান, সাবেক সহ-সভাপতি ড. মো. আব্দুল বাছিত, অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেন, সিলেট জালালাবাদ গ্যাসের ডিজিএম মো. আবু ইউসুফ, সিলেট সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. জামালুর রহমান, সাবেক অর্থ সম্পাদক এস.এন ব্রজেন্দ্র চন্দ্র দাস, বর্তমান অর্থ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল জলিল, ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন রূপক, প্রচার সম্পাদক অমিত রায়, আইসিটি সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুর রহিম, ধর্ম সম্পাদক মো. শামছুল আলম তালুকদার, কার্যকরী সদস্যবৃন্দ মো. আলমগীর কবির, এডভোকেট মো. শহীদুল্লাহ তালুকদার, মো. আব্দুল্লাহ আল-মামুন, মো. শামীম, সুমন আহমেদ।

Manual1 Ad Code

এছাড়াও আজীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রভাষক মাসুদ করিম, শরিফ আহমেদ, রাফিউল করিম মাসুম, মো. আকতার হোসেন, মো. শাহজাহান মিয়া সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30