শিরোনামঃ-

» এম এ মোক্তাদির ওয়েলফেয়ার কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল ওদুদকে সংবর্ধনা

প্রকাশিত: ১৩. এপ্রিল. ২০১৭ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ এম.এ মোক্তাদির ওয়েলফেয়ার কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল ওদুদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা এক সংক্ষিপ্ত সফরে সিলেট আসেন।

তাঁকে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মোমিনখলা গ্রামবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় এম এ মোক্তাদির ওয়েলফেয়ার কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

এসময় সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল ওদুদ বলেন- মোমিনখলা গ্রামবাসী ও ট্রাস্টসহ সকলের কাছে তিনি চিরকৃতজ্ঞ। তাই তিনি ব্যক্তিগত ও ট্রাস্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।

Manual5 Ad Code

তিনি আরো বলেন, সংক্ষিপ্ত সফরে দেশে আসলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করবেন তিনি। গরীব অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সেবামূলক কাজ করে যাবেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড. মো. আব্দুর রহমান, ট্রাস্টের সভাপতি আবু হাসান সাহেদ, পরিচালক মফিক মিয়া, শাহজাহান আহমদ, লন্ডন প্রবাসী সুমন আহমদ, রুহি রহমান, মাহি আহমদ, মামুন আহমদ, শমসের আলী, গফ্ফার আহমদ হারুন, ম্যানেজার অপারেশন ব্যাংক এশিয়া লিঃ ইসলামী উন্ডো সিলেট উপশহর শাখা মো. রবিউল আলম রবি, মো. শেখ কাওছারুল হাসান, আব্দুল হাছান, নুর উদ্দিন, আব্দুল হক সুহেল, আবুল কালাম আজাদ, ফাহিম ওদুদ, বেলাল আহমদ, রিয়াদ আহমদ, খালেদ আহমদ, মারুফ আহমদ, জুম্মান মাহমুদ, আরিফ আহমদ, রনি আহমদ জাহিদ, রাশেদ আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30