- সিটি মডেল স্কুলে শিক্ষক ও অভিভাবক সমাবেশ
- বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে সংবর্ধনা
- ৫৫ বছর আশ্বাসে আটকে থাকা সেতু নির্মাণের উদ্যোগ এমপি এমরান চৌধুরীর
- সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত
- রাজনৈতিক প্রতিহিংসায় আটকে পড়া বড়চক বিদ্যালয় জাতীয়করণ সময়ের দাবি
- বাণিজ্য সচিবের ইন্তেকাল : মন্ত্রীর শোক ও সিলেট সফর স্থগিত
- ছাত্রদল নেতা সাঈদের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকী শোক
- প্রেস শ্রমিক ইউনিয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন তালুকদারের পিতার মৃত্যুতে শোক বার্তা
- মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মজুরি দাসত্ব উচ্ছেদ করার মধ্য দিয়ে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অগ্রসর করুন
- সিলেটে জেলা পরিষদের অর্থায়নে দুই শতাধিক ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান
» কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে হালখাতা উৎসব’র উদ্বোধন
প্রকাশিত: ১৩. এপ্রিল. ২০১৭ | বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টারঃ বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে ধারণ করে প্রথমবারের মতো হালখাতা উৎসব ও শুভ বাংলা নববর্ষ ১৪২৪ আয়োজন করেছে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল), ৩০ চৈত্র সকালে নগরীর মেন্দীবাগস্থ কাস্টমস কার্যালয়ে ফিতা কেটে হালখাতা উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. শফিকুল ইসলাম।
এ সময় সিলেট অঞ্চলের কয়েকজন ব্যবসায়ী বকেয়া কাস্টমস রিটার্ন কমিশনারের কাছে প্রদান করেন এবং কমিশনার ফুল দিয়ে ও মিষ্টি খাইয়ে ধন্যবাদ জানান।
হালখাতা উৎসব উদ্বোধনী স্মারক বক্তব্যে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, “বাঙালির হাজার বছরের ঐতিহ্য হালখাতা উৎসব। সাধারণত ব্যবসায়ীরাই এ হালখাতা উৎসব পালন করলেও প্রথমবারের মতো কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় হালখাতা উৎসবের আয়োজন করেছে।”
তিনি বলেন, “সরকার প্রথমবারের মতো ভ্যাট অনলাইন পদ্ধতি চালু করেছে, যার মাধ্যমে আগামী অর্থবছরের মধ্যে সকল ভ্যাটদাতাকে নতুন করে নিবন্ধন করতে হবে। ডিজিটাল সরকার বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ড গৃহিত এ পদ্ধতির মাধ্যমে ভ্যাট প্রদান আরো অনেক সহজ ও ঝামেলামুক্ত হবে।”
কমিশনার আরো বলেন, “সিলেটের ব্যবসায়ীরা সবসময়ই ভ্যাট ও কাস্টমস রিটার্ন প্রদানে স্বতস্ফুর্ত আর এ কারণেই এ কমিশনারেট দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জনকারী কার্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে।”
শুভেচ্ছা বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক সিনিয়র ডাইরেক্টর মো. শিপার আহমদ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট কার্যালয়কে হালখাতা আয়োজনে ধন্যবাদ জানিয়ে বলেন, “সিলেটের ব্যবসায়ীরা সবসময়ই ভ্যাট কমিশনারেটকে সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও করে যাবে।”
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য প্রদান করেন সিলেট কয়লা আমদানিকারক সমিতির সভাপতি মো. এমদাদ হোসেন, সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশেদুল আলম ও যুগ্ম-কমিশনার মো. নেয়ামুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রাজস্ব কর্মকর্তা আশীষ কুমার রায়।
এ সময় সিলেট চেম্বার অব কমার্স, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
পরে কমিশনারেট কার্যালয়ের বাইরে সাধারণ মানুষদের মিষ্টি, নিমকী ও দই দিয়ে আপ্যায়ন করেন সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার শফিকুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এ বাংলা নববর্ষ ১৪২৪ ও হালখাতা উৎসব আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে, এ সময় সিলেট অঞ্চলের ব্যবসায়ীরা তাদের বকেয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন বলে কমিশনারেট কার্যালয় কর্মকর্তারা জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৬ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দৈনিক আমার দেশ পত্রিকা খুলে দেওয়ার দাবিতে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতির মানববন্ধন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি
- বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিল
- গোয়াইনঘাটের বিছনাকান্দিতে বিএনপির দোয়া মাহফিল সম্পন্ন
- দিনার খান হাসুর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের অবস্থান কর্মসূচী পালন


