শিরোনামঃ-

» কলকাতার উদ্দেশ্যে খুলনা ছেড়েছে মৈত্রী এক্সপ্রেস-২

প্রকাশিত: ০৮. এপ্রিল. ২০১৭ | শনিবার


Manual8 Ad Code

ডেস্ক সংবাদঃ বেশ সেজেগুজে কলকাতার উদ্দেশ্যে খুলনা স্টেশন ছাড়লো প্রথম যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস-২। আজ শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ১০ মিনিটে খুলনা-কলকাতা রুটে পরীক্ষামূলকভাবে ট্রেনটি ছাড়া হয়।

Manual7 Ad Code

এ ট্রেনে করে বেনাপোল পর্যন্ত যাচ্ছেন রেলওয়ের স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান এমপি সহ সাধারণ মানুষ। ট্রেনটিতে রেলওয়ের পদস্থ কর্মকর্তারা যাত্রী হিসেবে রয়েছেন।

স্টেশনে উপস্থিত থেকে ট্রেনটিকে বিদায় জানান, খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার কাজী আমিরুর ইসলামসহ হাজারও উৎসুক জনতা। ইতিহাসের সাক্ষী হতে সাজানো ট্রেনটির সাথে সেলফি তুলেছেন উৎসুক অনেকেই।

Manual2 Ad Code

ফুল ও রঙিন কাপড় দিয়ে সাজানো সাদার মাঝে লাল সবুজ রেখা টানা ৫টি বগির ট্রেনটি খুলনা-যশোর-বেনাপোল-পেট্রাপোল-বনগাঁ হয়ে কলকাতার শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে।

Manual8 Ad Code

পথে সকাল ১০টায় বেনাপোলে স্থল বন্দরে খুলনা-কলকাতার মধ্যে পরীক্ষামূলক আন্তঃদেশীয় ট্রেনটি নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন।

Manual1 Ad Code

বেনাপোল স্টেশন থেকে রেলপথমন্ত্রী মুজিবুল হক এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। অনুষ্ঠানের পর ট্রেনটি কলকাতা যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930