শিরোনামঃ-

» বৈশাখে ন্যান্সির নতুন একক অ্যালবাম ‘শুনতে চাই তোমায়’

প্রকাশিত: ০৮. এপ্রিল. ২০১৭ | শনিবার


Manual8 Ad Code

বিনোদন ডেস্কঃ অবশেষে নিজের একক অ্যালবামের নাম জানালেন জনপ্রিয় কন্ঠশিল্পী ন্যান্সি। তার ৫ম এককের নাম ‘শুনতে চাই তোমায়’। আ্যালাবমের গানগুলো লিখেছেন জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবর।

Manual6 Ad Code

গানগুলোতে সুর ও সংগীত আয়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী। বৈশাখে অ্যালবামটি প্রকাশিত হচ্ছে সিডি চয়েজ থেকে। মোট ৩টি গান থাকছে অ্যালামটিতে। গানের কথাগুলো হলো- ‘শুনতে চাই তোমায়’,‘আহা! বৃষ্টি’ এবং ‘একসঙ্গে হাঁটবো বৈশাখে’।

Manual3 Ad Code

ন্যান্সি বলেন, ‘অ্যালবামের ৩টা গানের বিষয় বৈচিত্র্যে একেবারে অন্যরকম। একটা গানের সঙ্গে অন্য গানের কথায়, সুরে, সংগীতে কোন মিল নেই। এবারই এই ধরনের গান করলাম। ভিণ্নতা শুধু বলার জন্য না, সত্যিই ভিন্নতা রয়েছে গানে।

এই অ্যালবামের জন্য অনেক মিশ্র অ্যালবামে গান করিনি। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের র্স্পশ করবে। পাশাপাশি বৈশাখের উৎসবে নতুন কিছু যোগ করবে আমার ‘শুনতে চাই তোমায়’ অ্যালবামটি।’

Manual2 Ad Code

জাহিদ আকবর বলেন, ‘ন্যান্সি বরাবরই আমার অনেক প্রিয় একজন কন্ঠশিল্পী। তার গানে আলাদা একটা মুগ্ধতা রয়েছে। অনেক স্বাধীনতা নিয়ে গানগুলো লিখেছি। ইমন চমৎকার সুর ও সংগীত করেছেন প্রতিটি গানেই। আমার বিশ্বাস গানগুলোতে অন্য এক ন্যান্সিকে আবিষ্কার করবেন শ্রোতারা।’

Manual8 Ad Code

অ্যালবামের গান প্রসঙ্গে ইমন চৌধুরী বলেন, ‘সকল প্রশংসা সৃষ্টিকর্তার। চমৎকার ৩টি গান হয়েছে এই অ্যালবামে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা রাখছি শ্রোতাদের ভালো লাগবে গানগুলো।’

এই সংবাদটি পড়া হয়েছে ৭৪৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930