শিরোনামঃ-

» টুকেরবাজার বধির প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত

প্রকাশিত: ০৭. এপ্রিল. ২০১৭ | শুক্রবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট সদর উপজেলার টুকেরবাজার বধির প্রতিবন্ধী কল্যাণ সংস্থার কার্যালয়ে শুক্রবার (৭ এপ্রিল)  রাতে সংস্থার ২য় বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

নয়গ্রাম পঞ্চায়েত কমিটির যুগ্ম-আহবায়ক হাজী মিছবাহ উদ্দিন এর সভাপতিত্বে ও সংস্থার পরিচালনা কমিটির সভাপতি রিপন আহমদ ও সাধারণ সম্পাদক মো. বকুল আহমদের পরিচালনায় কেক কাটা অনুষ্ঠানের পূর্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

Manual8 Ad Code

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদ।

Manual4 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী জহির মিয়া, টুকেরগাঁও জামেয়া মসজিদের মোতাওয়াল্লী আব্দুল করিম, আওয়ামীলীগ নেতা কয়েছ আহমদ, সদর উপজেলার স্বেচ্ছাসেবকলীগের বন ও পরিবেশ সম্পাদক মো. শাহজাহান, সদর উপজেলা ছাত্রলীগ নেতা সেলিম আহমেদ।

Manual4 Ad Code

এ ছাড়া আরও বক্তব্য রাখেন- সংস্থার পরিচালনা কমিটির সহ-সভাপতি কামরুজ্জামান, বধির প্রতিবন্ধীর মধ্যে মো. আজিম উদ্দিন, মো. বাবুল আহমদ, কামরুল আহমদ, মো. জুবের আহমদ, মো. রহমত আলী।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- মুস্তাক আহমদ, সবুজ আহমদ, আব্দুল মতিন, সাকের, মেহদি হাসান, কাউসার আহমদ ও সংস্থার সকল বধির প্রতিবন্ধী।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30