শিরোনামঃ-

» কানাইঘাটে আহমদ আল কবিরের কুসপুত্তলিকা দাহ; চরম উত্তেজনা

প্রকাশিত: ০৭. এপ্রিল. ২০১৭ | শুক্রবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেটের কানাইঘাট উপজেলা যুবলীগের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহমদ আল কবিরের কুসপুত্তলিকা দাহ করেছে যুবলীগের সদ্য সাবেক কমিটি ও তৃণমূল যুবলীগের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

জানা যায়, বৃহস্পতিবার (৬ এপ্রিল) কেন্দ্র থেকে কানাইঘাট উপজেলা ও পৌর যুবলীগের কমিটি ঘোষণার পর থেকে সদ্য সাবেক কমিটি ও তৃণমূল যুবলীগের নেতৃবৃন্দের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কেউই অতীতে দলের দুর্দিনে যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল না। শুধুমাত্র প্রেসিডিয়াম সদস্য আহমদ আল কবিরের পছন্দের লোক হওয়ার তাদেরকে কমিটিতে পদবী দেওয়া হয়েছে।

তারই জের ধরে শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কানাইঘাট বাজার পয়েন্টে আহমদ আল কবিরের কুসপুত্তলিকা দাহ করা হয়। এ নিয়ে যুবলীগের পক্ষে-বিপক্ষের নেতৃবৃন্দের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।

রাজনৈতিক হীন উদ্দেশ্যে নিজের স্বার্থ হাসিলের জন্য আহমদ আল কবির যুবলীগের কমিটিতে তার পছন্দ মতো নামধারী নেতাদের নিয়ে গঠন করে। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে নব্য কর্মীদের নিয়ে এ কমিটি গঠন করার ফলেই এ ধরণের সমস্যা সৃষ্টি হয়েছে বলে অনেকের ধারণা।

Manual2 Ad Code

কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে আহমদ আল কবির যুবলীগের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে এ কমিটি অনুমোদন করেছেন বলে জানিয়েছেন কানাইঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর আব্দুল্লাহ ও নাজিম উদ্দিন।

নেতৃবৃন্দ আরো বলেন, উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদবী পাওয়ার পর যুবলীগের কমিটিতে ঢোকানো হয়েছে এসব কর্মীদের। এমন পদবী পাওয়া নেতৃবৃন্দরাও এ বিষয়ে অবগত নয়।

এসব নেতৃবৃন্দ বিস্ময় প্রকাশ করে বলেন, ছাত্রলীগে থাকা স্বত্ত্বেও কে বা কারা দলের সুনাম ক্ষুন্ন করার জন্য তাদের যুবলীগের কমিটিতে ঢুকিয়েছে। এসব নেতাকর্মীরা নতুন যুবলীগের কমিটি থেকে পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

Manual6 Ad Code

নবগঠিত কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিলে তৃণমূলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30