শিরোনামঃ-

» স্মরণীয় জয় দিয়েই মাশরাফির বিদায়

প্রকাশিত: ০৭. এপ্রিল. ২০১৭ | শুক্রবার


Manual8 Ad Code

স্পোর্টস ডেস্কঃ প্রাণদীপ্ত লড়াই ও আবেগময় জয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন মাশরাফি বিন মুর্তজা।

দারুণ ব্যাটিং, দুর্দান্ত বোলিং আর নজরকাড়া ফিল্ডিংয়ে মাশরাফিকে অসাধারণ এক জয় উপহার দিয়েছেন টাইগাররা। অনুপ্রেরণাদায়ী অধিনায়কের বিদায়ী উপহার এর চেয়ে ভালো আর কী-ই হতে পারে। মাশরাফি বিন মুর্তজার বিদায়ী টি-টোয়েন্টি ৪৫ রানের স্মরণীয় জয়ে রাঙালো বাংলাদেশ।

Manual3 Ad Code

সাইফ উদ্দিনের প্রথম উইকেটেই শ্রীলঙ্কার শেষ। শেষ ব্যাটসম্যান ভিকুম সঞ্জয়াকে ফিরিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাইফ।

ব্যাট হাতে কার্যকর ইনিংসের পর দারুণ বোলিংয়ে ৩ উইকেট, ম্যাচ জেতানো পারফরম্যান্সে মাশরাফিকে বিদায়ী শ্রদ্ধার্ঘ্য দিলেন সাকিব আল হাসান।

বল হাতে অসাধারণ ছিলেন মুস্তাফিজ। ৩ ওভারে ২১ রানে নিয়েছেন ৪ উইকেট।

টানা আট ম্যাচের জয় খরাও কাটাল বাংলাদেশ। জয়ের তৃপ্তি নিয়ে শেষ করলেন অধিনায়ক মাশরাফি। শ্রীলঙ্কা সফরে টেস্ট আর ওয়ানডের মতো টি-টোয়েন্ট সিরিজও শেষ হলো সমতায়।

ইনিংস জুড়ে মাঠে জান-প্রাণ দিয়ে ফিল্ডিং করেছেন ক্রিকেটাররা। বুঝিয়ে দিয়েছেন, জিততে কতটা মরিয়া তারা। ম্যাচ শেষ হতেই সবাই ছুটে গেছেন মাশরাফির দিকে।

গোটা দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে মাঠ ছেড়েছেন মাশরাফি। টি-টোয়েন্টিতে এই শেষবার!

ম্যাচের প্রথম ভাগে হ্যাটট্রিক করা মালিঙ্গাকে ফিরিয়ে মুস্তাফিজ নিলেন নিজের চতুর্থ উইকেট।

দারুণ ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে লড়াইয়ে রেখেছিলেন চামারা কাপুগেদারা। কিন্তু আক্রমণে ফিরেই সেই বাধা ফেরালেন মুস্তাফিজ।

প্রথম বলটিতে চার পেয়েছিলেন টাইমিং ঠিকমত না হলেও। পরের বলে আর রক্ষা হলো না। কাপুগেদারা ধরা পড়লেন লং অনে। ৩৫ বলে করেছেন ৫০। ৪৩ টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটিই তার প্রথম অর্ধশতক!

এর আগে টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ওভারে উইকেট নেন মাশরাফি। দলের প্রয়োজনের সময় দারুণ এক সাফল্য এনে দিলেন টাইগার দলপতি। ফেরালেন বিপজ্জনক সিকুগে প্রসন্নকে।

Manual1 Ad Code

মাশরাফির ফুল লেংথ বলে স্লগ খেলেছিলেন প্রসন্ন। ব্যাটে-বলে হয়নি। উড়েছে বেলস।১১ রানে ফিরলেন প্রসন্ন।

এদিকে মাথাব্যথা হয়ে ওঠা জুটি ভাঙতে সাকিবকে আক্রমণে এনেছিলেন মাশরাফি। হতাশ করেননি সাকিব। ফিরিয়েছেন বাংলাদেশকে বেশ কবার হতাশ করা লঙ্কান নায়ক থিসারা পেরেরাকে।

পেরেরা এগিয়ে আসছেন বুঝেই একটু জোরের ওপর বাইরে বল করেছিলেন সাকিব। পেরেরা পারেননি ব্যাটে লাগতে। বাকি কাজ সেরেছেন মুশফিক। ২৩ বলে ২৭ রানে স্টাম্পড পেরেরা।

পাওয়ার প্লের মধ্যেই ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। তার পরও হাল ছাড়েনি শ্রীলঙ্কা। চামারা কাপুগেদারা ও থিসারা পেরেরা লড়াইয়ে রেখেছেন শ্রীলঙ্কাকে।

Manual5 Ad Code

ষষ্ঠ উইকেটে দুজনে গড়েছেন অর্ধশত রানের জুটি। ২৪ বলে ৩৫ রানে খেলছেন অভিজ্ঞ কাপুগেদারা। ২০ বলে ২৫ পেরেরা। জুটির রান ৫৪।

অধিনায়ক থারাঙ্গাকে হারানোর ধাক্কা সামলে ওঠার আগেই শ্রীলঙ্কা হারায় দুটি উইকেট। বল হাতে নিয়েই মুস্তাফিজ নিলেন দুই উইকেট।

প্রথম বলে কাভারে মোসাদ্দেকের হাতে ধরা পড়লেন আসেলা গুনারত্নে। পরের বলে সৌম্যর হাতে ধরা পড়লেন মিলিন্দা সিরিবর্দনা।

Manual2 Ad Code

মালিঙ্গার মতো হ্যাটট্রিক অবশ্য হলো না। হ্যাটট্রিক বলটি ঠেকালেন থিসারা পেরেরা।

এর আগে ইনিংসের প্রথম ওভারেই সাকিব ফিরিয়ে দেন কুশল পেরেরাকে। বোল্ড হওয়ার আগে তিনি করেন ৪ রান। নিজের দ্বিতীয় আর ইনিংসের তৃতীয় ওভারে সাকিবের দুর্দান্ত ডেলিভারিতে ফেরেন দিলশান মুনাবিরা। মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ধরা পড়ার আগে তিনি করেন ৪ রান।

দলীয় ১৯ রানেই দুই উইকেট হারায় লঙ্কানরা। এরপর উপুল থারাঙ্গাকে ফেরান মাহমুদুল্লাহ। থারাঙ্গা মিরাজের হাতে ধরা পড়ার আগে ২১ বলে ২৩ রান করেন থারাঙ্গা।

দলীয় ৪০ রানে চতুর্থ ও পঞ্চম উইকেটের পতন হয় লঙ্কানদের। পরের ওভারের প্রথম বলেই মোস্তাফিজ ফিরিয়ে দেন গুনারত্নেকে। প্রথম বলে উইকেট নেওয়ার পরের বলেই ফিরিয়ে দেন সিরিবর্ধােনেকে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031