শিরোনামঃ-

» মেয়র’দের বরখাস্তের বিষয়টি জানেন না প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০১৭ | মঙ্গলবার


Manual5 Ad Code

ডেস্ক সংবাদঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ২ সিটি মেয়র ও ১ পৌর মেয়রকে বরখাস্তের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এই সিদ্ধান্ত নিশ্চয়ই স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়েছে। এর পেছনে যুক্তি কী, কারণ কী-এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

Manual7 Ad Code

তবে আমি যতটুকু জানি, এ ধরনের মেজর পলিসি ডিসিশন মাননীয় প্রধানমন্ত্রী জানেন না। সোমবার (৩ এপ্রিল) দুপুরে রাজধানীর ডেমরায় মাতুয়াইল নিউটাউন কোনাপাড়া এলাকায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে প্রায় ৮ কিলোমিটার আরসিসি সড়ক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

Manual8 Ad Code

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেমরা আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. হাবিবুর রহমান মোল্লাসহ ঢাকা সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে মন্ত্রী মাতুয়াইল সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে যান। সেখানে তিনি মাইকে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলেন এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে তার প্রতিশ্রুত প্রায় ৮ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের বিষয়টি তুলে ধরে বক্তব্য রাখেন।

তিনি বলেন, বর্ষাকালে তোমাদের স্কুলে আসা-যাওয়াত করতে সমস্যা হতো। তাই তোমাদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে প্রতিশ্রুতি দিয়েছিলাম সড়কটি আমি করে দেব। আমি আমার প্রতিশ্রুতি রেখেছি। তোমরা সবাই এখন ভালোভাবে যাতায়াত করতে পারবে। ভালোভাবে লেখাপড়া করবে। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা করতালি দিয়ে মন্ত্রীকে স্বাগত জানায়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৭ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031