শিরোনামঃ-

» আরিফুল হকের বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট

প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০১৭ | সোমবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (৩ এপ্রিল) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

Manual5 Ad Code

আদালতে আরিফুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন, সঙ্গে ছিলেন ব্যারিস্টার আবদুল হালিম কাফি। পরে স্থগিতাদেশের বিষয়টি আইনজীবী আবদুল হালিম কাফি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

গতকাল রোববার মেয়র আরিফুলকে বরখাস্ত করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজ সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সেই বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। সেই আবেদনের শুনানি করে আদালত এই স্থগিতাদেশ দেন।

Manual4 Ad Code

প্রথমবার সাময়িক বরখাস্ত হওয়ার প্রায় ২ বছর পর গতকাল উচ্চ আদালতের নির্দেশে আরিফুল নগর ভবনে যান। মেয়রের চেয়ারে বসতে না বসতেই ফের সাময়িকভাবে বরখাস্ত হন তিনি।

Manual7 Ad Code

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, আরিফুলের বিরুদ্ধে একটি মামলায় গত ২২ মার্চ সুনামগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালে সম্পূরক অভিযোগপত্র গৃহীত হয়। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30