শিরোনামঃ-

» ফেসবুক গণমাধ্যম বন্ধের কোন সিদ্ধান্ত এখনো হয়নি

প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০১৭ | সোমবার

Manual1 Ad Code
ডেস্ক সংবাদঃ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, সরকার ফেসবুক বন্ধের বিষয়ে কোন চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে তারা।

আজ সোমবার (৩ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয় ‘মধ্যরাতে ৬ ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক’ শিরোনামে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।

Manual7 Ad Code

এর আগে জানা যায়, মধ্যরাতে ৬ ঘণ্টা ফেসবুক বন্ধ রাখার বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন শাখা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মতামত চায়।

ডাক টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার আজ সোমবার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিককে বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে চিঠি এসেছে। আমরা বিটিআরসির মতামত নিয়ে এ বিষয়ে চূড়ান্ত মতামত দেব।’

Manual5 Ad Code

পরে এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান শাজাহান মাহমুদ আজ দুপুরে সাংবাদিককে বলেন ‘আমরা চিঠি পেয়েছি। এখন এটা নিয়ে বসব। এর কারিগরি দিকসহ নানা বিষয়ে কথা বলে আমাদের মতামত দেব।’

তিনি আরও বলেন, এটা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন তাই এ বিষয় ইতিবাচক নেতিবাচক দেখার সুযোগ নেই। আমরা শুধু কারিগরি দিকটাই পর্যালোচনা করব।’

Manual2 Ad Code

জানা গেছে, গত বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ফেসবুকের বিষয়টি আলোচনায় আসে। সেখানে আলোচনা হয়, রাত জেগে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি ব্যবহারের কারণে শিক্ষার্থী ও তরুণদের কর্মক্ষমতা কমে যাচ্ছে। নেশার মতোই তারা মাধ্যমটি ব্যবহার করছে। সে কারণে রাতে ফেসবুক বন্ধ রাখার সুপারিশ আসে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930